খুব সহজে 4টি উপায়ে 503 Error সমস্যার সমাধান করুন !!!

আপনি কি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে 503 Error এর সম্মুখীন হচ্ছেন? কেন এই সমস্যা হয়, কি সমস্যা হয় কিংবা এর সমাধান ই বা কি এর বিস্তারিত জানতে পারব আজকেই এই ব্লগের মাধমেই ।

কি কি কারণে 503 Error হয়ে থাকে?

প্রতিটি হোস্টিং প্রোভাইডার তাদের হোস্টিং এর প্যাকেজগুলোর জন্য নির্দিষ্ট  পরিমাণ রিসোর্স দিয়ে থাকে । উল্লেখ্য করে দেয় কি কি সুবিধা আপনি পাবেন । শেয়ারর্ড হোস্টিং এর ক্ষেত্রে বিষয়টা আরও সেন্সেটিভ । যদি আপনার সিপ্যানেলের বিভিন্ন রিসোর্স সম্পূর্ণ হয়ে যায় সেক্ষেত্রে এই ধরনের সমস্যা হয়ে থাকে । আপনার হোস্টিং এর স্টোরেজ কিংবা আপনার হোস্টিং প্যাকেজের জন্য নির্ধারিত র‍্যাম বা সিপিউ বা আইও বিভিন্ন এই ধরনের রিসোর্স যদি সম্পূর্ণ হয়ে যায় তবে এই ধরনের সমস্যা হয়ে থাকে । এছাড়াও কেউ যদি সিপ্যানেল থেকে তার সিস্টেমের ফাইল কিংবা ফোল্ডার কোন কারণে ব্যবহারকারী ডিলিট করে দেয় তখন ও এই ধরনের 503 Error ইস্যু এসে থাকে ।

503 Error সমস্যার সমাধান

পদ্ধতি-১: প্লাগিন ডিএক্টিভেট করা

  • প্রথমেই আপনি আপনার সাইট থেকে এক্টিভেট করা সকল প্লাগিন ডিএক্টিভেট করুন ।
  • যেহেতু আপনি 503 Error থাকার কারণে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে যেতে পারছেন না সেক্ষেত্রে আপনি আপনার সাইটের সিপ্যানেলে প্রবেশ করুন ।
  • সেখান থেকে /wp-content/ এ গিয়ে সেখানে plugins নামে থাকা একটি ফোল্ডার পাবেন যেটিকে আপনি plugins-old নাম দিন ।
  • এরপর সেখানেই আপনি নতুন করে একটি ফোল্ডার তৈরী করুন এবং সেটিকে plugins নামকরণ করুন ।
  • এখন আপনি আপনার সাইটটিতে ভিজিট করে দেখুন যে 503 Error সমস্যার সমাধান হয়েছে কিনা ।
  • যদি আপনার সমস্যার সমাধান হয়ে থাকে তবে ধরে নিবেন আপনার সাইটে ইন্সটল থাকা কোন একটি প্লাগিনের জন্য এরকম হচ্ছে ।
  • এরপর আপনি কিছুক্ষণ আগে যেই প্লাগিন নামক খালি ফোল্ডার তৈরী করেছিলেন সেটি খুঁজে বের করুন এবং ডিলিট করে দিন ।
  • তারপর plugins-old নামক ফোল্ডারটিকে তার আগের plugins নামটি দিলে এর সাথে সাথে সেই ফোল্ডারে থাকা সকল প্লাগিনগুলো ইন্সটল অবস্থায় চলে গেলেও সেগুলা ডিএক্টিভেট অবস্থায় থাকবে ।
  • এরপর আপনি ওয়ার্ডপ্রেসের এডমিন প্যানেলে প্রবেশ করে সেখান থেকে প্লাগিন নামক পেজে যান ।
  • সেখানে গিয়ে একটি একটি করে প্লাগিন ইন্সটল করুন এবং অন্য একটি পেজ বা ব্রাউজারে আউটপুট দেখুন যে কোন সমস্যা হচ্ছে কিনা । আর এভাবেই একটি একটি করে প্লাগিন ইন্সটল করুন এবং খুব সহজেই আপনি সমাধান পেয়ে যাবেন ।

এই পদ্ধতি অবলম্বন করে আপনি 503 Error থেকে মুক্তি পাবেন আশা করা যায় । যদি আপনি সমাধান না করতে পারেন তবে নিচে দেওয়া বাকি পন্থাগুলো চেষ্টা করে দেখুন ।

পদ্ধতি-২: থিম চেঞ্জ করা

যদি প্লাগিন ডিএক্টিভেট করার পরও আপনার সমস্যা সমাধান হয়ে না থাকে তবে আপনার পরের কাজ হচ্ছে আপনি আপনার ডিফল্ট থিমে আপনার সাইটটিকে সুইচ করে নিন । এজন্য আপনার ওয়ার্ডপ্রেস সাইটে থাকা বর্তমান থিমটি ডিএক্টিভেট হয়ে যাবে । যে যে উপায়ে থিম চেঞ্জ করবেন তা হচ্ছে:

  • প্রথমেই আপনি আপনার ওয়ার্ডপ্রেস সাইটের সিপ্যানেলে গিয়ে সেখান থেকে ফাইল ম্যানেজারে প্রবেশ করুন ।
  • এরপর সেখান থেকে আপনি /wp-content/themes/ ফোল্ডারে প্রবেশ করুন ।
  • তারপর আপনার সাইটে থাকা বর্তমান থিমটি খুঁজে বের করে সেটিকে আপনার পিসি কিংবা ল্যাপটপে ব্যাকাপ হিসেবে ডাউনলোড করে রাখুন ।
  • ডাউনলোড করার পর সেই থিমটি আপনি ডিলিট করে দিন আপনার ওয়েবসাইট থেকে ।
  • সবশেষে আপনার সাইটে যদি ওয়ার্ডপ্রেসের ডিফল্ট থিম (যেমন:Twenty Twenty-One)  ইন্সটল করা থেকে থাকে তবে সেটি অটোমেটিক এক্টিভেট হয়ে যাবে কিন্তু সেটা যদি না থেকে থাকে অর্থাৎ ডিফল্ট থিম না থাকে তবে আপনি আপনার ওয়েবসাইটে গিয়ে ডিফল্ট একটি থিম ইন্সটল করে নিন ।

পদ্ধতি-৩: সাময়িক সময়ের জন্য সিডিএন (CDN) বন্ধ করা

অনেকসময় 503 Error টি দেখা যায় সিডিএন ব্যবহার করার কারণে । এক্ষেত্রে আপনাকে সিডিএনের উপর নির্ভর করে ওই অনুযায়ী ধাপ অবলম্বন করে সমাধান করা লাগবে । এর জন্য আপনি একজন এক্সপার্টের সাহায্য নিন যদি আপনি এই বিষয়ে অভিজ্ঞ না হয়ে থাকেন অথবা সাময়িক সময়ের জন্য আপনার CDN অফ রাখুন ।

পদ্ধতি-৪: সার্ভার রিসোর্স বাড়িয়ে নেওয়া

যদি আপনার 503 Error সমস্যা এখনও সমাধান না হয়ে থাকে তবে আপনি আপনার সার্ভারের রিসোর্স বাড়িয়ে নিন । আর যেহেতু সার্ভার আপগ্রেড একটি গুরুত্বপূর্ণ বিষয় সেক্ষেত্রে এজন্য আপনি আপনার হোস্টিং প্রোভাইডারের সাথে কথা বলে আপনার এই সমস্যাটি জানিয়ে তাকে বলুন এবং আপনার বর্তমান প্যাকেজ থেকে আপনার সাইটের জন্য আপগ্রেড প্যাকেজটি নিয়ে নিন ।

আরও জানুন: ব্লগার থেকে ওয়ার্ডপ্রেসে ট্রান্সফার – 6 Simple Ways !!!

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *