সিপ্যানেল মূলত এক বা একাধিক php ভার্সন সাপোর্ট করে থাকে । আজকে আমরা এই আর্টিকেল এর মাধ্যমে জানব কিভাবে আপনি আপনার ওয়েবসাইটের জন্য বা ডোমেইনের জন্য পিএইচপি ভার্সন পরিবর্তন করবেন ।
পিএইচপি ভার্সন পরিবর্তন করার জন্য কিছু ধাপ অতিক্রম করতে হয় । সেগুলা হচ্ছেঃ
- প্রথমেই আপনার সিপ্যানেলে লগ ইন করুন ।

- এরপর সার্চ বক্সে “MultiPHP Manager” লিখে সার্চ করুন ।

- কিংবা সফটওয়্যার সেকশন থেকে সেটি খুঁজে নিন ।

- সেখানে আপনি আপনার সকল ডোমেইন থেকে শুরু করে সাবডোমেইন এগুলা দেখতে পারবেন ।

- তারপর আপনি যে ডোমেইন বা সাবডোমেইনের php ভার্সন পরিবর্তন করতে চাচ্ছেন সেটি বাছাই করুন ।

- এরপর সেই পেজের ডানপাশে গিয়ে যেই পিএইচপি ভার্সন দিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করুন ।
- পরিশেষে “Apply” বাটনে চাপ দিয়ে দিন ।
অভিনন্দন ! আপনি সঠিকভাবে আপনার ডোমেইন / সাবডোমেইনের জন্য পিএইচপি ভার্সন পরিবর্তন করতে সফল হয়েছেন ।
আরও পড়ুনঃ কিভাবে আপনার সাইটকে নন এসএসএল থেকে এসএসএল ফোর্স করবেন?