hoDomain এর মেয়াদ শেষ হওয়ার কতদিন পর পুনরায় বিক্রয়ের জন্য প্রস্তুত হয়?w-long-after-domain-expires-ready-for-resale

Domain এর নিয়ম অনুসারে, একটি ডোমেইন ১-১০ বছর পর্যন্ত রেজি করা যায়।

একটি ডোমেইন এক্সপায়ার হবার পর ১-৩০ ক্ষেত্র বিশেষে ৩৫ দিন পর্যন্ত এক্সপায়ার অবস্থায় থাকে।

এর পর রিডামশন পিরিয়ড এ চলে যায়। এই সময় কাল ২০-৩০-৪০ দিন হয়। এই সময় আপনি রিনিউ করতে পারবেন না তবে রিস্টোর করতে পারবেন, তবে এই রিস্টোর ফি টা ডোমেইন এর দাম এর ৮-১০ গুন হয়ে থাকে, অনেক সময় এর থেকে বেশি হয়ে থাকে। এছাড়া এই সময় চাইলে ডোমেইন কোম্পানি এটিকে অকশনে দিয়ে দিতে পারে, সব প্রভাইডার যদিও এইটা করে না কিন্তু Godaddy সহ কিছু প্রতিষ্ঠান এই কাজ করে। তাই অকশন থেকে সেল হয়ে গেলে সেই ডোমেইন অন্য কারো হয়ে যায়। এবং ডোমেইনের মেয়াদ নতুন করে শুরু হয় না, আপনি যেদিন কিনেছিলেন সেই দিন ঠিকই কাউন্ট হয়, এইটা কিন্তু ভালই প্লাস পয়েন্ট।

আরও পড়ুনঃ বর্তমানে কত ধরনের TLD বা Domain Name আছে?

এর পরের সময়টা হচ্ছে ডিলেশন এর সময়। এই সময় ডোমেইনটি ডিলেট হবার জন্য অপেক্ষা করে। এটি ৩-১০ দিন সময় নিয়ে থাকে।

ডিলেশন শেষ হয়ে গেলে Domain টি নতুন রেজিস্ট্রেশন এর জন্য খুলে দেওয়া হয়।

নোট: উল্লেখ্য যে Domain অনেক সময় অকশন এ না গেলেও ব্যাকঅর্ডার এর মাধ্যমে অনেকে কিনে নেয়, তাই পেন্ডিং অর্ডার পর্যন্ত যাবার পরও Domain ডিলেট হবার পরেও আপনি নতুন করে রেজি করার চেষ্টা করতে পারবেন না। তাই আপনি নিজেই চাইলে backordar করে রাখতে পারেন, এইটা কিছুটা সেফ।

ব্যাক অর্ডার নিয়ে কোনো হেল্প লাগলে মেসেজ করুন: Hostever

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *