আপনি কি কখনো ভেবে দেখছেন ডট কম এবং ডট নেটের মধ্যে তফাত কি? বা এই প্রশ্ন আপনার মনের ভিতর কি কখনো উদয় হয়েছে? বলা বাহুল্য এই যে , সঠিক ডোমেইন নাম খুব কার্যকরী প্রভাব ফেলে থাকে আপনার ব্র‍্যান্ডের ভ্যালুর পাশাপাশি কাস্টমারদের মনের ভিতরও । আর তাছাড়া সার্চ ইঞ্জিন র‍্যাংকিং এর মধ্যে ভাল করার লক্ষণের মধ্যেও দারুণ একটি ভূমিকা পালন কফে থাকে এটি । তাই এই বিষয়টিকে মাথায় রেখেই আজকে আমরা খোলাসা করার চেষ্টা করব ডট কম এবং ডট নেট, এই দুইটি ডোমেইন এক্সটেনশনের মাঝে পার্থক্য ।

ডট কম এবং ডট নেট ডোমেইন এক্সটেনশন মূলত কি!

আমাদের সবার যেমন একটি পরিচয় রয়েছে ঠিক তেমনি একটি ওয়েবসাইটেরও একটা কিছু থাকা প্রয়োজন যা কিনা এই লক্ষ লক্ষ ওয়েবসাইটের ভীড়ে হারিয়ে না যায় । আর এর জন্যই একটি ওয়েবসাইটের পরিচয় বহন করে থাকে একটি নাম যাকে আমরা ডোমেইন বলে থাকি । কিন্তু এই ডোমেইনের ভিতর আছে নানাভাগ যাকে আমরা ভাগ করি এক্সটেনশন নাম দিয়ে। ঠিক তেমনিভাবে এই এক্সটেনশনের মধ্যে বহুল জনপ্রিয় হচ্ছে ডট কম আর ডট নেট ।

ডট কম ও ডট নেটের পরিসংখ্যান
ডট কম ও ডট নেটের পরিসংখ্যান

একেক কাজের জন্য একেক এক্সটেনশন ব্যবহার করাটা ভাল অভ্যাস । প্রতিটা এক্সটেনশনের কিছু আলাদা করে বললে নিজস্বতা আছে। এখন যেমন আমাদের একটি ওয়েবসাইটের নাম hostever.com এখানে কিন্তু ডোমেইন হচ্ছে Hostever এবং এক্সটেনশন হচ্ছে .com। প্রতিটা ডোমেইনের সাথে থাকে একটি করে এক্সটেনশন । এটিকে আবার অনেকেই ভিন্ন নামে ডাকে আর তা হচ্ছে টিএলডি বা টপ লেভেল ডোমেইন । উদাহরণ হিসাবে ধরুনঃ

mimsms.com
example.net
wikipedia.org

আপনি চাইলে বিশাল এক্সটেনশনের ভান্ডার থেকে যেকোনটা কিনে নিয়ে ওয়েবসাইট বানাতে পারেন । বেশিরভাগ ডোমেইনের ই বর্তমানে এখন কোন বাধাধরা নিয়ম নাই যেটা ফুলফিল করতে হবে । আর কয়েক বছরের মাথায় নতুন নতুন অনেক ডোমেইন এক্সটেনশন মার্কেটে এসেছে । যদিও এক্সটেনশন মূলত ভিন্ন ধরনের ওয়েবসাইট বানানোর জন্য এসেছে।

প্রত্যেকটার মধ্যেই আলাদা আলাদা নিজস্বতা আছে যার সাহায্যে খুব সহজেই ওয়েবসাইটটি কি রিলেটেড কিংবা কোন ধরনের কি বুঝাচ্ছে তা জানা যায় । আপনাদের ডোমেইন বাছাই করার জন্য আপনার ইন্ডাস্ট্রি বা নিশ কি তা আগে নির্ধারণ করে অই ক্যাটাগরির জন্য ডোমেইন এক্সটেনশন ঠিক করা দূরদর্শীতার পরিচয় বহন করে থাকে কেননা ভবিষ্যতে সেই ইন্ডাস্ট্রিতে টিকে থাকার জন্য কিংবা এস ই ও তে অসম্ভব সুবিধা পাবেন ।

ডট কম ক্ল্যাশ উইথ ডট নেট

নামের মধ্যে পার্থক্য

কম এবং নেট , এক্সটেনশন জগতের দুই সক্রিয় সদস্য এরা । যদিও এক্সটেনশন এর দিক থেকে কম একটু এগিয়ে থাকবে তবুও দুইটিই বেশ জনপ্রিয় । একটি রিপোর্ট থেকে জানা গেছে যে, বেশিরভাগ ইউজার ই যদি কম ডোমেইনটি না পেয়ে থাকে তখন অন্য এক্সটেনশনের দিকে না গিয়ে তুলনামূলকভাগে সিংহভাগ ই নেট এক্সটেনশনের পিছনে ঝুকে পড়ে । কিন্তু ডট নেট বিজনেস রিলেটেড সাইটের জন্য খুব সুবিধার নয় ।

কম ডোমেইনটি মূলত কমার্সিয়াল সাইটের জন্য বেশ সুবিধাজনক । এটি দিয়ে বিজনেস ওয়েবসাইট, আরনিং ওয়েবসাইট, পারসোনাল ওয়েবসাইট, ব্লগ সাইট, পোর্টফলিও সহ যাবতীয় প্রায় সকল সাইটের জন্যই ব্যবহার উপযোগী হবে ।

অপরদিকে নেট ডোমেইনটি নেটওয়ার্ক টাইপ ওয়েবসাইটের জন্য পারফেক্ট হবে যেমনঃ ইন্টারনেন্ট, নেটিওয়ার্কিং এবং ইমেইল সার্ভিস প্রোভাইডারদের জন্য । আর যদি আপনি বলে থাকেন org ডোমেইনটি কোথায় বেশি ব্যবহৃত হয় সেক্ষেত্রে বলা যায় নন প্রফিট বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য ব্যবহার করা হয়ে থাকে ।

ডট কম ডোমেইন কখন নিবেন

রেজিস্ট্রাড ডোমেইনের মধ্যে ৪০% ডোমেইন ই ডট কম এক্সটেনশনের । একজন মানুষের পক্ষে ডট কম ডোমেইন এক্সটেনশনটি মনে রাখা সহজ। এটি বেশ পরিচিত প্লাস সাইটের লুকের দিক দিয়ে চিন্তা করলে প্রফেশনাল একটি ভাব পাওয়া যায় । এছাড়া মোবাইলের বেশ কিছু জনপ্রিয় কিবোর্ড সফটওয়্যারের সাথে তো ডেডিকেটেডভাবে ডট কম বাটন সংযুক্ত করা আছে যা ডট নেট বা যেকোন অন্য এক্সটেনশনের বাটনের জন্য এভাবে আলাদা করে দেওয়া নেই ।

.com ডোমেইন কি আসলেই পারফেক্ট?
.com ডোমেইন কি আসলেই পারফেক্ট?

কিন্তু এতসব সুবিধার মধ্যে একটি সমস্যা রয়েছে । আর তা হচ্ছে এই এক্সটেনশনটি নিজের পছন্দসই কিওয়ার্ডের জন্য পাওয়াটা বেশ দূরহ ব্যাপার ই বলা চলে কারণ জনপ্রিয় সকল কিওয়ার্ড অলরেডি কেউ না কেউ তাদের নামে রেজিস্ট্রার্ড করে রেখেছে যার জন্য ফাকা পাওয়াটা খুব টাফ একটি ব্যাপার । ডট কম ডোমেইন এক্সটেনশনটি পাওয়ার জন্য কিছু টিপস আছে । আর তা হচ্ছেঃ

 

  • আপনার নির্ধারণ করা ডোমেইন নামটি আপনার বিজনেসটিকে প্রতিনিধিত্ব করতেছে কিনা তা আগে ভালভাবে দেখুন , তার পাশাপাশি বুঝুন ।
  • যদি দেখেন আপনার ঠিক করা ডোমেইনটির এক্সটেনশন হিসেবে ডট কম পাওয়া যাচ্ছে না তবে সেই ডোমেইন নামের শুরুতে কিংবা শেষে কোন একটি শব্দ বসিয়ে সেটিকে ইউনিক করার চেষ্টা করতে পারেন ।
  • মনে রাখবেন আপনার সিলেক্ট করা ডোমেইনটি যেন উচ্চারণ করার পাশাপাশি বেশ সহজে যাতে মনে রাখা যায় এমন হোক । কোন ধরনের নম্বর কিংবা হাইফেন ডোমেইন নামের সাথে যুক্ত করা উচিত হবে না ।
  • বিভিন্ন ধরনের অনলাইন ডোমেইন নেম জেনারেটর ব্যবহার করতে পারেন । এতে আপনার মাথায় আইডিয়া আসবে । এই সকল টুলগুলো আপনাকে দারূন কাজে দিবে এবং অজানা কিন্তু ডিমান্ডেবল নাম বের করে দিতে পারবে যাতে আপনার ডোমেইন নেমটি পছন্দ করতে সুবিধা হবে।

ডট নেট ডোমেইন কখন নিবেন

এই এক্সটেনশনটি এখনো বেশ কিছু জায়গায় দারুণভাবে কাজে দিচ্ছে । মূলত নেটওয়ার্ক টাইপ এর মত যতকিছু আছে যেমন ডাটাবেজ হোস্টিং, ইমেইল হোস্টিং বা এরকম অন্যান্য কিছু সার্ভিস এই টাইপ সাইটগুলোর জন্য আদর্শ এক্সটেনশন হচ্ছে ডট নেট । আর আপনার ব্র‍্যান্ডের সাথে যদি এটি মিলে যায় তাহলে তো কথাই নেই , চোখ বুঝে নেওয়া যাবে ।

উদাহরণ হিসেবে যদি একটি বেশ জনপ্রিয় সাইট behance.net ধরি যা কিনা বলা যায় এটি গ্রাফিক্স ডিজাইন কমিউনিটিদের জন্য পারফেক্ট একটি জায়গা সেখানে ব্যবহার করা হচ্ছে ডট নেট এক্সটেনশন । এটি আর্টিস্ট , ডিজাইনার এবং সেই সকল কোম্পানি যারা নিজেদের প্রতিষ্ঠানের জন্য ট্যালেন্ট খুজে বের করে তাদের জন্য একটি স্যুইটেবল । আর রেজিস্টার করা ডোমেইনগুলোর প্রায় ৪% ডোমেইন এক্সটেনশন হিসেবে ডট নেট নিজেকে জায়গা করে নিয়েছে ।

ডট নেট ডোমেইন এক্সটেনশন নিতে প্রলুব্ধ করা হয় কেন?

আপনি কি কখনো ডট কম ডোমেইন খুজতে গিয়ে সেইম নামের ডট নেট ডোমেইন কেনার জন্য সাজেশন পেয়েছেন?

কেন ডট নেট সাজেস্ট করছে?
কেন ডট নেট সাজেস্ট করছে?

ডোমেইন নেইম রেজিস্টার করা কোম্পানিগুলো নানান সময়ে ডট কমের পরিবর্তক হিসেবে ডট নেট সাজেস্ট করে থাকে । আর এটি এখন বেশ ঘন ঘন ই হচ্ছে । যদিও বেশিরভাগ ইন্টারনেট এবং নেটওয়ার্ক সার্ভিস কোম্পানিগুলো নিজেদের ব্যবসা পরিচালনা করার জন্য যেই ডোমেইন নেম ব্যবহার করে তাদের মধ্যে সিংহভাগ ই ডট কম এক্সটেনশন ইউজ করে থাকে । কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ডট নেট ব্যবহৃত হয় না।

আবার বেশিরভাগ কোম্পানিগুলোও ডট নেট এক্সটেনশন কিনে রাখে যাতে অই নামের ডোমেইনটি কেউ কিনতে না পারে। আর অনেক সময়েই তারা তাদের সেই ডট নেটের ডোমেইনটি ডট কম এর সাইটে রিডায়রেক্ট করে দেয় । আবার কিছু কোম্পানি আছে যারা তাদের প্রত্যাশিত নামের ডোমেইন দিয়ে ডট কম ডোমেইন না পেয়ে বরং এক প্রকার বাধ্য হয়ে ডট নেট এক্সটেনশনের ডোমেইন দিয়ে কাজ চালিয়ে নেয় ।

এস ই ও তে সুবিধা কিসে?

এস ই ও
এস ই ও

 

অনেকেই আমাদের প্রশ্ন করে থাকে কোন ডোমেইন এক্সটেনশনটি তাদের সাইটটিকে সার্চ ইঞ্জিন অপ্টিমাইজড করার জন্য , র‍্যাংক করানোর জন্য সহায়ক হিসেবে কাজ করবে । যদি আপনি ডট কম বা ডট নেটের ভিতর ভাবতেছেন তাহলে বলব খুব আহামরি কোন ডিফারেন্স পাবেন না । সার্চ ইঞ্জিন মূলত দুইটিকেই সমানভাবে ট্রিট করে থাকবে । মনে রাখা উচিত আপনার ডোমেইনের নাম বেশি গুরুত্বপূর্ণ, এক্সটেনশন নয় ।

 

কিভাবে ডোমেইন কিনবেন?

  • প্রথমে আমাদের ওয়েবসাইট Hostever এ ভিজিট করুন।

  • একটি সার্চ বক্স দেখতে পাবেন । সেখানে আপনার ডোমেইন নামটি প্রবেশ করিয়ে সার্চ বাটনে চাপ দিবেন ।

  • এরপর আপনি আপনার পছন্দের এক্সটেনশনটি নির্ধারণ করে Add to Cart এ প্রেস করুন ।

  • Checkout বা Continue বাটনে ক্লিক করুন ।

  • এরপর DNS Management, WHOIS/Privacy Protection, Email Forwarding নামক বক্স দেখতে পাবেন । আপনার প্রয়োজন পড়লে সেগুলাতে টিক দিয়ে রাখুন অন্যথায় স্কিপ করুন এবং Continue বাটনে প্রেস করুন ।

  • একাউন্ট করা থাকলে Existing Customer Login এ চাপ দিয়ে ইমেইল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন অন্যথায় Create a New Account এ ক্লিক করে সব ইনফো দিন।
  • কারেন্সি বাছাই করুন এবং কোন প্রোমোশন কোড থাকলে সেটি বসিয়ে Validate Code এ চাপ দিন ।

  • যেই মাধ্যম ব্যবহার করে পেমেন্ট করবেন সেটি সিলেক্ট করুন এবং Checkout বাটনে প্রেস করুন ।

  • আপনার বাছাই করা মাধ্যমে পেমেন্টটি করে নিন ।
  • অভিনন্দন! আপনি ডোমেইনটি কিনতে সক্ষম হয়েছেন । এবার আপনি চাইলে ডোমেইনের জন্য হোস্টিং কিনতে পারেন এবং কানেক্ট করে নিতে পারেন ।

আরও পড়ুনঃ সিপ্যানেল থেকে কিভাবে php ভার্সন আপডেট কিংবা পরিবর্তন করবেন?

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *