আপনি কি একজন ওয়ার্ডপ্রেস সিএমএস ব্যবহারকারী? আপনার ওয়েবসাইট কি ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো? সেই ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ একটি অংশ ফুটারে নতুন কিছু যুক্ত করে চান কিংবা কি কি থাকবে যা ইউনিক করে তুলবে আপনার সাইটটিকে? আকর্ষণীয় করে তুলতে চান সেটিকে? তাহলে আজকের এই ব্লগটি আপনার ই জন্য ।
একটি ওয়েবসাইটের অনেকগুলা অংশ থাকে । যেমন, হেডার পার্ট , বডি , সাইডবার , ফুটার পার্ট সহ নানা ভাগ । একজন ব্যবহারকারী কিন্তু সচরাচরই সেইদিকগুলোর দৃষ্টি দেয় । বিগিনার লেভেলের অনেক ডেভেলপারই কিন্তু সেটি অধিকাংশ সময়েই এড়িয়ে যায় প্লাস তারা জানেও না সেখানে কি কি রাখা উচিত আর এজন্য অনেক সময় ফুটারটি সঠিকভাবে সেটাপ করা থাকে । আজকে আমরা সেগুলা নিয়েই কথা বলব ।
আলোচ্য বিষয়
লিংক যুক্ত করা
কোন ওয়েবসাইটের ফুটারের জন্য প্রথমেই যেই জিনিসটি নোটিশ করা উচিত সেটির মধ্যে পড়ে বিভিন্ন ধরনের কুইক লিংক , পেজ , মেন্যু সংযুক্ত করা । এগুলা হতে পারে এবাউট/যোগাযোগ/টিম মেম্বার কিংবা অন্যান্য পেজ আবার হতে পারে জনপ্রিয় পোস্টের লিংক । বর্তমানে অধিকাংশ ওয়ার্ডপ্রেসের মধ্যেই ফুটার উইজেট এরিয়া থাকে । আর নানান ভিন্ন ভিন্ন উইজেট এবং জনপ্রিয় পেজ/পোস্টের লিংক এটির ফুটারে যোগ করা যায় । এগুলা সেট করতে প্রথমে আমাদের যেতে হবে Appearance এ । সেখান থেকে Menus পেজ এ ক্লিক করে “Create a new menu” তে চাপ দিতে হবে ।

এরপর সেই মেন্যুর একটি নাম দিয়ে “Create Menu” তে প্রেস করে নতুন মেন্যু তৈরী করা সম্ভব ।

সেগুলা করার পর বাম কলামের দিক থেকে নানা ধরনের আইটেম (হতে পারে পেজ , পোস্ট , ক্যাটাগরি সহ অন্যান্য দরকারি সব উইজেট) । এবং সব কিছু সিলেক্ট করে “Add to Menu” বাটনে ক্লিক করলেই সেটি সদ্য তৈরী করা মেন্যুতে যুক্ত করা সম্ভব।

আপনার প্রয়োজনীয় যা যা যুক্ত করতে চান সেগুলা যুক্ত করা হয়ে গেলে “Save” বাটনে প্রেস করলে সেটি সেইভ হয়ে যাবে । এরপর আপনি যদি সেই মেন্যুটিকে আপনার ওয়েবসাইটের ফুটারে শো করাতে চাইলে আপনাকে আরও কিছু ধাপের সহযোগিতা নিতে হবে ।
সেজন্য “Appearance” থেকে “Widgets” এ যেতে হবে এবং সেখান থেকে ফুটার এরিয়ার জন্য বরাদ্দকৃত উইজেট এরিয়াতে গিয়ে “Navigation Menu” টি নিয়ে এসে যেই মেন্যুটি ফুটারে দেখাতে চান সেটি সিলেক্ট করে “Save” বাটনে প্রেস করলেই সেটি ফুটার সাইডবারে যুক্ত হয়ে যাবে ।
এখন আমরা চাইলে ওয়েবসাইটটি ভিজিট করে দেখে নিতে পারি যে আমরা যেই মেন্যুটি তৈরী করে উইজেট থেকে যেটিকে নিয়ে এসে ফুটারে যুক্ত করা হয়েছিল তা সঠিকভাবে দেখাচ্ছে কি না ।
কোড অ্যাড করা
যেহেতু এটি একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তাই অনেক সময় প্রয়োজনের খাতিরে করে হলেও ফুটার এরিয়াতে কোড সংযুক্ত করার প্রয়োজন পড়তে পারে । এটি অনেকভাবেই করা যায় যেমন footer.php এর সাহায্যেও সরাসরি কোডটি থিমের ফাইলের সাথে অ্যাড করে দেওয়া যায় আবার প্লাগিনের সাহায্যেও করা যায় । কিন্তু সরাসরি বসিয়ে দিলে কিছুসময় সমস্যা হতে পারে যেমনঃ থিম পরিবর্তন করলে সেটি সরে যাবে আবার থিমটি আপডেট করলেও যে সেটি থাকবে কিনা তাও সন্দেহের ব্যাপার । আর এজন্যটি গুড প্র্যাক্টিস হচ্ছে এই কাজগুলো একটি প্লাগিনের মাধ্যমে করে নেওয়া যাতে থিম পরিবর্তন বা আপডেট করলে যাতে কোন সমস্যার সম্মুখীন না হতে হয় ।

এজন্য আমরা চাইলে ওয়ার্ডপ্রেস রিপোজারিটি থেকে প্লাগিনে গিয়ে Insert Headers and Footers প্লাগিনটি ইন্সটল করে নিতে পারি । এরপর সেখান থেকে Settings এ গিয়ে সেই প্লাগিনের নামে ক্লিক করলে সেটি আপনার ডানপাশে থাকা জায়গায় নানান ধরনের স্ক্রিপ্ট যুক্ত করার অপশন দিয়ে দিবে । আর সেখান থেকেই “Scripts in Footer” বক্সে যেই কোডটি বসাতে চান সেটি বসিয়ে দিতে পারবেন ।

কিন্তু একটি কথা মনে রাখবেন যেই কোড ই বসান না কেন তা সংযুক্ত করে Save বাটনে প্রেস করে নিবেন যাতে আপনার কাজটি হারিয়ে না যায় ।
প্রাইভেসি পলিসি পেজ যুক্ত করা
প্রথমেই আপনাকে “Settings” থেকে “Privacy” তে ক্লিক করতে হবে ।

প্রাইভেসি পলিসির কোন পেজ আপনার ওয়েবসাইট ক্রিয়েট করা থাকলে সেখান থেকে উক্ত পেজটি বাছাই করে “Use This Page” অপশনে ক্লিক করুন আর যদি আপনার প্রাইভেসি পলিসি নামে কোন পেজ থেকে না থাকে তবে “Create New Page” এ ক্লিক করে একটি পেজ তৈরী করে ফেলুন যেটিকে আপনি প্রাইভেসি পলিসি হিসেবে সেট করতে চান ।
কপিরাইট ডেট যুক্ত করা
আপনার ওয়েসবসাইটটির ফুটারে আপনি অবশ্যই চাইবেন যাতে সেখান থেকে কেউ কোন কিছু কপি না করে আর যার জন্য কপিরাইট লিংকগুলো সংযুক্ত করা অতীব জরুরি একটি বিষয় । আর ওয়ার্ডপ্রেসের সব সেরা থিমগুলোই খুব সহজেই ফুটার এরিয়াতে টেক্সট অ্যাড করার সুযোগ দিয়ে থাকে । সেটির মাধ্যমে খুব সহজেই এটি করে ফেলা সম্ভব । এরজন্য প্রথমে “Appearance” থেকে “Customize” এ ক্লিক করুন এবং বাম পাশের প্যানেল থেকে ফুটার সেটিংস / অপশন্স খুঁজে নিন ।
© Copyright 2021. All rights reserved এইভাবে আপনি আপনার ইচ্ছামত সাজিয়ে সেটিকে “Save” করে রাখতে পারেন ।
আরও পড়ুনঃ কিভাবে নেম সার্ভার সেট / আপডেট করবেন?
ডামি বা স্পন্সরড লিংক সরানো
অনেক ফ্রি থিম ই ওয়েবসাইটের ফুটারে ব্যাক লিংকের জন্য নিজেদের কিছু লিংক দিয়ে রাখে আবার কিছু সময় তো কোন ডেমো কন্টেন্ট আপ্লোড করলে সেখানেও অপ্রয়োজনীয় কিংবা স্পন্সরড লিংক থাকে যা একটি প্রফেশনাল ওয়েবসাইটের জন্য মোটেও কোন ভাল লক্ষণ হয় । পাশাপাশি যখন এস ই ও করা হবে আপনার ওয়েবসাইট তখন এগুলা থেকে থাকলে আপনার সাইটের স্কোর তখন খুব একটা ভাল হবে না । আর এটি রিমুভ বা সরিয়ে ফেলা কোন কঠিন কিছু নয় । এটি শেষ করতে হলে আপনাকে “Appearance” থেকে Customize এ যাবেন । সাধারণত এটি ফুটার প্যানেলের নিচে অবস্থান করে ।
ইন্সট্রাগ্রাম ফিড সংযুক্ত করা
যদি আপনি একজন ইন্সট্রাগ্রাম মার্কেটার হন কিংবা এটির মাধ্যমে নিজের ব্যবসা রানে সুবিধা হয় অথবা ফ্যাশন ব্লগ রান করে থাকেন সেক্ষেত্রে ফুটারের সাথে ইন্সট্রাগ্রাম কন্টেন্ট কানেক্ট করে দিলে কিন্তু বেশ ভাল পরিমাণ ভিজিটর সেখান থেকে নিয়ে আসা সম্ভব যদি সঠিকভাবে এস ই ও এবং ইউজার ফ্রেন্ডলি হয়ে থাকে । এখন আপনি যদি ফুটারে ইন্সট্রাগ্রাম ছবি যুক্ত করতে চান সেক্ষেত্রে প্লাগিন অপশন থেকে “Smash Balloon Instagram Feed” টি ইন্সটল করে এক্টিভ করে দিতে হবে ।

এরপর সেখান থেকে Instagram Feed থেকে Settings পেজে ক্লিক করুন এবং “Connect an Instagram Account”‘বাটনে ক্লিক করলে সেখানে থাকা ইন্সট্রাকশন ফলো করে সেখানে ইন্সট্রাগ্রাম একাউন্ট আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সাথে যুক্ত হয়ে যাবে । সবশেষে “Appearance” থেকে Widgets এ কিক করে ফুটার অপশনের উইজেটে Instagram Feed টু যুক্ত করলেই সেটি ফুটারে এড হয়ে যাবে ।
সোশিয়াল বাটন যুক্ত করা
Social Icons Widget প্লাগিনটির সাহায্যে খুব সহজেই ফুটার স্পেসকে কাজে লাগানো সম্ভব । এরপর জন্য প্রথমেই এই প্লাগিনটি ইন্সটল করে এক্টিভ করে নিতে হবে এবং এরপর Appearance থেকে Widgets এ গিয়ে ফুটার এরিয়াতে সেই উইজেট যুক্ত করে দিলেই তা সংযুক্ত হয়ে যাবে সাইটের ফ্রন্ট এন্ডে । প্লাগিনটি একাধারে অনেকগুলা ফিচার দিচ্ছে যার মধ্যে কালার , আইকন স্টাইল , বাটন স্টাইল সহ আরো নানান জিনিস ।
ফোন নম্বর সংযুক্ত করা

একটি ওয়েবসাইটের সাথে ভিজিটরের যোগাযোগ করার জন্য ফোন নম্বর খুব দারুণ ভূমিকা রেখে থাকে । এটির জন্য WP Call Button প্লাগিন খুব ইফেক্টিভ ভূমিকা পালন করতে পারে । ওয়ার্ডপ্রেসের রেপোজারিটিতেই এটি আছে এবং এটি ফ্রি একটি প্লাগিন । প্রথমেই সেখান থেকে প্লাগিনটি ইন্সটল করে এক্টিভ করার পর Settings পেজ থেকে WP Call Button এ ক্লিক করতে হবে । প্রথমেই “Call Now Button Status” এ এক্টিভ করতে হবে । সেখানে যেই ফোন নম্বরটি দিতে চাচ্ছেন আপনি সেটি বসান এবং বাকি ইন্সট্রাকশন ফলো করলে সেইভ করলেই খুব সহজেই এটি যুক্ত হয়ে যাবে আপনার সাইটে ।
কন্টাক্ট ফর্ম যুক্ত করা

যেকোন ফর্ম প্লাগিন,ওয়ার্ডপ্রেসের রেপোসারিটি থেকে ইন্সটল করে এক্টিভ করতে হবে। উদাহরণ হিসেবে বলা যায় , WPForms যা বেশ জনপ্রিয় একটি কন্টাক্ট ফর্ম । এরপর WPForms থেকে Add New পেজ ক্রিয়েট করে ফর্ম এর একটি নাম দিয়ে যেকোন টেমপ্লেটকে নিজের মনের মতো কাস্টমাইজড করে বা তৈরী করে একটি ফর্ম বানাই । এরপর Appearance থেকে Widgets পেজে গিয়ে ফুটার এরিয়াতে গিয়ে যেই ফর্মটি ফুটারে দেখাতে চান সেটি সিলেক্ট করে Save বাটনে প্রেস করলেই সেটি ফুটারে যুক্ত হয়ে যাবে ।
স্টিকি ফুটার তৈরী করা
এতদিন হয়ত আমরা হেডার কিভাবে স্টিকি করি তা জানতাম । এখন ফুটারও স্টিকি করা সম্ভব । এটি করার জন্য OptinMonster প্লাগিন প্রয়োজন ।
- প্রথমেই এটিতে একটি একাউন্ট তৈরী করতে হবে ।
- এরপর সেই প্লাগিনটি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ইন্সটল করে এক্টিভ করতে হয় ।
- তারপর সেটি ইন্সটল হয়ে গেলে OptinMonster থেকে Settings এ গিয়ে Connect existing account বাটনে প্রেস করতে হবে ।
- এরপর OptinMonster থেকে Campaigns এ প্রেস করে Add New বা Create Your First Campaign বাটনে প্রেস করার প্রয়োজন হবে ।
- সেখান থেকে ‘Floating Bar’ সিলেক্ট করে নিজের পছন্দসই টেমপ্লেট সিলেক্ট করতে হবে ।
এরপর সেখান থেকে এটি তার ড্রাগ এন্ড ড্রপ ক্যাম্পেইন বিল্ডারে নিয়ে আসবে । সেখান থেকে আপনি আপনার ইচ্ছামত ফুটার বার ডিজাইন করতে পারবেন । এরপর আপনার কাস্টমাইজেশন শেষ হয়ে গেলে উপরে থাকা পাবলিশ ট্যাবটি সুইচ করে অন করে এরপর সেটিকে Live করতে হবে । এরপর Close Button এ প্রেস করার প্রয়োজন হবে এবং সেখান থেকে ক্যাম্পেইনের আউটপুট স্ট্যাটাসটি Published করে ফেললেই সেটি আপনার ওয়েবসাইটের সাথে যুক্ত হয়ে যাবে ।