একজন ওয়ার্ডপ্রেস ব্যবহারকারী হিসেবে যদি বলা হয় তাহলে তার কাছে তার ওয়ার্ডপ্রেস ফাইল এবং ডাটাগুলো অত্যন্ত মূল্যবান । আর এজন্যই তার কাছে যদি ব্যাকাপ থেকে না থাকে তবে সেটি হতে পারে আরও বেশি ইনসিকিউর যার জন্য ব্যাকাপ রাখাটা বুদ্ধিমানের কাজই বটে । এখন একটি ওয়ার্ডপ্রেস সাইটের ব্যাকাপ অনেক ভাবে নেওয়া সম্ভব । সেটি হতে পারে ম্যানুয়ালী কিংবা স্বয়ংক্রিয় , সিপ্যানেল থেকে অথবা ফ্রি বা প্রিমিয়াম প্লাগিনের সাহায্যে । অনেকভাবেই ব্যাকাপ নেওয়া যায় । আমাদের Hostever এর প্রত্যেকটি এডভান্সড প্যাকেজে অটোমেটিক ব্যাকাপ সুবিধা থাকলেও নিজের কাছে ব্যাকাপ রাখাটা দোষের কিছু নয় । আজকের এই ব্লগের মাধ্যমে আমরা জানতে পারব কি কি উপায়ে আপনি ব্যাকাপ নিতে পারেন ।
আলোচ্য বিষয়
আপনি কেন ব্যাকাপ নিবেন?
- টেকনিক্যাল বা সার্ভার ক্র্যাশের কোন কারণে হয়ত ব্যাকাপ নাও থাকতে পারে । ফলে খুব প্রয়োজনীয় ডাটা থেকে থাকলে বিশাল সমস্যার সম্মুখীনও হতে পারে তাই বুদ্ধিমানের কাজ হবে ব্যাকাপ রাখা ।
- ওয়েবসাইট হ্যাক হয়ে গেলে সেখানে থাকা আপনার ডাটাগুলাও হারিয়ে যেতে পারে । তাই কোন কারণে এই সমস্যার সম্মুখীন হয়ে পড়লে আপনাকে হয় হ্যাকারকে পে করে আপনার সাইটের ব্যাকাপ নিতে হবে অন্যথায় পুনরায় ওয়েবসাইট বিল্ড করতে হবে যা খুব কষ্টার্জিত এবং সময়সাপেক্ষ ব্যাপার আর এজন্যই ব্যাকাপ থাকলে সেই সমস্যার কিছুটা সমাধান পাওয়া যাবে ।
- যদি কোন কারণে প্রাকৃতিক দুর্যোগের কারণে আপনার হোস্টিং প্রোভাইডারের সিস্টেম কিংবা আপনার নিজের সিস্টেম এলোমেলো হয়ে যেতে পারে । আর তখন ব্যাকাপ থাকলে আপনার জন্য দারুণ উপকারে আসবে যার সাহায্যে খুব সহজেই ব্যাকাপ নেওয়া সম্ভব হতে পারে ।
ওয়ার্ডপ্রেস নিত্য নতুন ফিচার নিয়ে আপডেট নিয়ে আসে । যদি কখনো কোন আপডেটে বাগ থেকে থাকে তখন পূর্বের অবস্থায় ফিরে যেতে হলে আপনার কাছে থাকা ব্যাকাপ থাকলে আপনি অল্প সময়েই আপনার আগের অবস্থায় আপনার সাইটটিকে নিয়ে যেতে পারবেন এবং বাগ থেকে মুক্তি লাভ করতে পারবেন । একই জিনিস কোন থিম বা প্লাগিনের জন্যও হতে পারে । তখন ও একই উপায় অবলম্বন করলে ব্যাকাপ নেওয়া সম্ভব ।
পদ্ধতি-১: cPanel এর সাহায্যে ব্যাকাপ
- প্রথমেই আপনি আপনার সিপ্যানেলে লগ ইন করুন ।

- এরপর সেখান থেকে Files অপশন থেকে Backup খুঁজে নিন কিংবা সরাসরি Backup লিখে সার্চ করুন এবং প্রেস করে ওপেন করুন ।

- এখন এখান থেকে আপনি চাইলে পার্ট বাই পার্ট উপায়ে ব্যাকাপ নিতে পারবেন অথবা চাইলে ফুল ব্যাকাপ ও নেওয়া যাবে । আমাদের মতে , ফুল ব্যাকাপ নেওয়াই শ্রেয় ।
- তারপর সেখান থেকে ইমেইল এড্রেস দিন যেখানে আপনার ব্যাকাপটি সেন্ড করা হবে ।

- এরপর Generate Backup এ ক্লিক করলেই আপনার ব্যাকাপের কাজ শুরু হয়ে যাবে ।

- কিছু সময় পর আপনি যেই ইমেইল দিয়েছিলেন সেটি চেক করুন দেখবেন একটি ব্যাকাপ ফাইল প্রেরণ করা হয়েছে তা ডাউনলোড করে রেখে দিন ।
পদ্ধতি-২: WordPress Export এর সাহায্যে ব্যাকাপ
- প্রথমেই আপনি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটি ওপেন করুন এবং সেখান থেকে Tools অপশন পাবেন ।
- Tools অপশন থেকে Export এ ক্লিক করুন।

- সেখান থেকে আপনি All Content যান এবং Download Export File বাটনে ক্লিক করুন ।

- মনে রাখবেন এইভাবে ব্যাকাপ নিলে সেটি সেকেন্ডারি বায়কার হিসেবে সেইভ হব , অন্যান্য ফাইল কংবা ডাটাবেজ ব্যাকাপের ভিতর পড়বে না ।
পদ্ধতি-৩: ফ্রি প্লাগিনের সাহায্যে ব্যাকাপ (UpdraftPlus)
- প্রথমেই ওয়ার্ডপ্রেস প্লাগিন অপশন থেকে Add New তে যান ।

- সেখান থেকে Updraftplus লিখে সার্চ দিন ।

- এরপর সেই প্লাগিনটি ইন্সটল করে এক্টিভ করুন ।

- তারপর Settings থেকে UpdraftPlus Backups মেন্যুতে যান ।

- সেখান থেকে Backup Now বাটনে প্রেস করুন ।

- একটি পপাপ স্ক্রিনে শো করবে সেখানে আপনার প্রয়োজনীয় বক্সগুলা চেক মার্ক করুন ।
- যেহেতু আমরা ব্যাকাপটিকে রিমোট স্টোরেজ প্রেরণ করবা না তাই Don’t send this backup to remote storage এই বক্সটি আনচেক করতে হবে ।
- সর্বশেষ Backup Now বাটনে ক্লিক করুন । এটি কিছুক্ষণ সময় নিবে । ব্যাকাপ নেওয়া কমপ্লিট হয়ে গেলে ব্যাকাপ
- ফাইলগুলো wp-content ডিরেক্টরির UpdraftPlus নামক ফোল্ডারে চলে আসবে ।
এছাড়াও বেশ কিছু ফ্রিমিয়াম এবং প্রিমিয়াম প্লাগিনের সাহায্যেও ব্যাকাপ নেওয়া সম্ভব । যেমনঃ
- Total Upkeep by BoldGrid
- Duplicator
- BackWPup
- VaultPress
- BlogVault
- BackupBuddy
কিভাবে ওয়ার্ডপ্রেস ব্যাকাপ রিস্টোর করবেন? (UpdraftPlus এর সাহায্যে)
- প্রথমেই আপনি Settings অপশন থেকে UpdraftPlus Backups এ ক্লিক করুন ।

- এরপর Existing Backups ট্যাবটি ওপেন করুন ।
- Action সেকশনের নিচে আপনি Restore বাটন দেখতে পারবেন । সেখানে চাপ দিন ।
- চাপ দেওয়ার পর আপনি আপনার সাইটের জন্য কি কি রিস্টোর করতে চাচ্ছেন সেগুলা টিক মার্ক করুন এবং Restore বাটনে ক্লিক করুন ।
অভিনন্দন ! আপনি সফলভাবে আপনার ডাটা রিস্টোর করতে পেরেছেন ।
আরও জানুনঃ ওয়ার্ডপ্রেস সাইটের ফুটারে যুক্ত করুন 10 টি জিনিস !!!