আপনি কি আপনার ওয়ার্ডপ্রেসের সাইটটিতে SMTP এর সেটিংস কনফিগার করতে চাচ্ছেন কিন্তু জানেন না কিভাবে শুরু করবেন? তাহলে আজকের এই ব্লগটি মাধ্যমে জেনে যাবেন কিভাবে এটি করতে হয় ।
WP Mail SMTP হচ্ছে ওয়ার্ডপ্রেসের SMTP প্লাগিনের জন্য সেরা প্লাগিন । এটির সাহায্যে খুব সহজেই ইমেইল আদান-প্রদান করা যাবে সুরক্ষিত মেইল ট্রান্সফার প্রোটোকল ব্যবহার করে ।
আলোচ্য বিষয়
ওয়ার্ডপ্রেসে SMTP সেটিংসের অবস্থান
ওয়ার্ডপ্রেস সাইটে শুরু থেকে যে এটির সেটিংস থাকবে বিষয়টা এমন নয় । এরজন্য আপনাকে একটি প্লাগিন ইন্সটল করে এক্টিভ করে এটির সেটিংস করতে হবে । এরজন্য সবচেয়ে বেশি জনপ্রিয় এবং কার্যকারী প্লাগিন হচ্ছে WP Mail SMTP কারণ
- এটির সাহায্য খুব সহজেই ওয়ার্ডপ্রেস থেকে ইমেইল সেন্ড করার সুবিধা পাওয়া যায় ।
- এটি প্রফেশনাল ইমেইল সার্ভিস প্রোডাইডার ব্যবহার করে ইমেইল আদান-প্রদান ঘটায় যা বেশ নিরাপদ এবং ভেজালবিহীন ।
কিভাবে SMTP এর সেটিংস কনফিগার করবেন? (WP Mail SMTP ব্যবহার করে)
ধাপ-১ঃ WP Mail SMTP প্লাগিনটি ডাউনলোড এবং এক্টিভ
- প্রথম ধাপ হচ্ছে আপনাকে আগে WP Mail SMTP প্লাগিনটি ইন্সটল করতে হবে ।

- ইন্সটল করার পর তা এক্টিভ করতে হবে ।

- এক্টিভ করার পর আপনাকে Settings বাটনে প্রেস করুন ।
- সেখান থেকে General অপশনে ক্লিক করুন ।
- সেখানে আপনাকে দুইটি বিষয় যুক্ত করতে হবে ।

- From Email: এখানে আপনি যেই ইমেইল দিয়ে মেইল প্রেরণ করবেন সেটি দিন ।
- From Name: ইমেইলটিতে যেই নাম দিতে চাচ্ছেন সেটি ইনপুট করুন ।
- এরপর আপনাকে সেখান থেকে আপনার Mailer সিলেক্ট করুন ।
ধাপ-২ ওয়ার্ডপ্রেস ইমেইল প্রেরণের জন্য ইমেইল সেটাপ
- প্রথমেই আপনি আপনার সিপ্যানেলে লগ ইন করুন ।

- সেখান থেকে Email এর মধ্যে থাকা Email Accounts এ ক্লিক করুন ।
- তারপর সেখান থেকে আপনি নতুন করে একটি ইমেইল একাউন্ট তৈরী করুন ।
- সবশেষে পাসওয়ার্ড প্রবেশ করিয়ে সেটি কনফার্ম করুন ।
- একাউন্ট করার পর Create Account এ চাপ দিন ।
- তারপর নিচে স্ক্রল করলে দেখতে পারবেন আপনার একাউন্ট তৈরী হয়ে গিয়েছে ।
- সেখান থেকে Set Up Mail Client এ চাপ দিন ।
- ওইখানে আপনি SMTP এর সেটিংস খুঁজে পাবেন ।
SMTP সেটাপের জন্য কি কি প্রয়োজন
- SMTP হোস্ট
- SMTP পোর্ট
- ইউজারনেম
- পাসওয়ার্ড
আরও পড়ুনঃ 4 টি উপায়ে “Deceptive Site Ahead”ওয়ার্নিংটি সরান easily !!!
ধাপ-৩ঃ WP Mail SMTP সেটাপ
![]()
ধাপ-১ থেকে পাওয়া SMTP একাউন্টের সকল তথ্য আপনার হোস্টিং একাউন্ট থেকে সংগ্রহ করুন । আপনার প্রয়োজন পড়বে
- SMTP হোস্ট
- SMTP পোর্ট
- এঙ্ক্রিপশন
- SMTP ইউজারনেম
- SMTP পাসওয়ার্ড

সবকিছু পূরণ করা শেষ হলে আপনি Save Settings বাটনে প্রেস করুন ।
ধাপ-৪ঃ আপনার ওয়ার্ডপ্রেস সেটিংস থেকে SMTP টেস্ট
- Email Test এ ক্লিক করুন ।

- Send To অপশনে আপনি যেকোন ইমেইল প্রবেশ করান যেটা দিয়ে এক্সেস নিতে চাচ্ছেন ।

- তারপর Send Email বাটনে প্রেস করুন ।
- এখন আপনি আপনার ইমেইলের ইনবক্স চেক করুন এবং কনফার্ম হন ইমেইলটি কি আসলেই প্রেরণ করা হয়েছে কি না।

অভিনন্দন ! আপনি খুব সহজেই ওয়ার্ডপ্রেসে SMTP সেট আপ করতে পেরেছেন ।
কিভাবে SMTP এর সেটিংস কনফিগার করবেন? (Easy WP SMTP ব্যবহার করে)
- প্রথমেই আপনি আপনার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ব্যবহার করুন ।

- সেখান থেকে আপনি Plugins মেন্যু থেকে Add New বাটনে প্রেস করুন ।

- সেখানে আপনি Easy WP SMTP প্লাগিনটির নাম লিখে সার্চ বাটনে প্রেস করুন ।

- এরপর Install Now তে ক্লিক করুন ।

- Activate এ প্রেস করুন ।

- তারপর Settings এর ভিতরে থাকা Easy WP SMTP এ ক্লিক করুন ।

- সেখানে SMTP সেটিংস পেজে গিয়ে সকল ইনফরমেশন পূরণ করুন।
- কোনো পোর্ট কাজ না করলে পোর্ট Non SSL 25 দিয়ে চেষ্টা করবেন।

- সবশেষে Save Changes বাটনে চাপ দিন ।

অভিনন্দন ! আপনি খুব সহজেই ওয়ার্ডপ্রেসে SMTP সেট আপ করতে পেরেছেন ।