আপনি কি চাচ্ছেন আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের পাসওয়ার্ড পরিবর্তন করতে? কিন্তু ভুলে গেছেন কিভাবে করবেন? অথবা পাসওয়ার্ড মনে নেই? তাহলে কিন্তু আপনার হাতে একটি সুযোগ খোলা আছে । কি সেইটা? আপনি চাইলেই কিন্তু সরাসরি phpMyAdmin থেকেই আপনার ওয়েবসাইটের পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলতে পারবেন ।
কেন phpMyAdmin থেকে পাসওয়ার্ড রিসেট করবেন

আপনি যদি আপনার লগিনের সময় প্রয়োজনীয় পাসওয়ার্ড ভুলে যান তবে সেটি পুনরুদ্ধার করার সুযোগ খুব সহজেই করে দিয়েছে । আপনি লগ ইন পেজে প্রবেশ করলে নিচে দেখতে পাবেন “Lost your password?” নামের একটি লিংক । যখনই আপনি সেই লিংকে প্রেস করবেন ঠিক তখনই সেটি আপনাকে পাসওয়ার্ড রিসেট করার পেজে আপনাকে নিয়ে যাবে । সেখানে আপনি আপনার ইউজারনেম অথবা ইমেইল এড্রেস দিবেন । ওয়ার্ডপ্রেস থেকেই আপনাকে পাসওয়ার্ড পরিবর্তনের জন্য একটি লিংক প্রেরণ করে দেওয়া হবে । কিন্তু মজার বিষয় হচ্ছে আপনি যদি কোনভাবে আপনার ইমেইলের এক্সেস হারিয়ে ফেলেন? পাসওয়ার্ড ভুলে যান? কিংবা ওয়ার্ডপ্রেসের এক্সেস মনে নেই? তবে আপনি পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন না আর এরকম পরিস্থিতিতে আপনার কাজটিকে খুব সহজ করে দিয়েছে phpMyAdmin ।
কিভাবে phpMyAdmin থেকে পাসওয়ার্ড পরিবর্তন করবেন?
- হোস্টিং থেকে ডিরেক্ট সিপ্যানেলে লগিন করুন যদি আপনার সিপ্যানেলের পাসওয়ার্ড মনে না থাকে আর যদি পাসওয়ার্ড মনে থাকলে আপনার ওয়েবসাইটের সিপ্যানেলে লগিন করুন সরাসরি ভাবে ।
- তারপর সিপ্যানেল থেকে আপনি phpMyAdmin খুঁজে বের করুন । কিংবা সার্চ বক্সে phpMyAdmin লিখুন ।

- এরপর ক্লিক করলে সেটি আপনাকে ওয়ার্ডপ্রেস ডাটাবেজে নিয়ে আসবে ।
- সেখান থেকে টেবিলে আপনি wp_users নামক একটি লিস্ট পাবেন । সেখান থেকে Browse এ প্রেস করুন ।
- ওয়ার্ডপ্রেসের ইউজার টেবিল খুঁজে পাবেন । তারপর edit বাটনে ক্লিক করুন এবং ইউজার নেম পাসওয়ার্ড রো পাবেন যেখান থেকে খুব সহজেই পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলা সম্ভব ।

- phpMyAdmin আপনাকে একটি ফর্ম দেখাবে । user_pass নামক কলামে আপনার সদ্য প্রবেশ করানো নতুন পাসওয়ার্ডটি বসিয়ে দিন ।

- ফাংশন কলাম থেকে MD5 বাছাই করুন এবং নিচে থাকা Go বাটনে চাপ দিয়ে দিন ।

অভিনন্দন ! আপনি খুব সহজেই আপনার ওয়ার্ডপ্রসের পাসওয়ার্ড পরিবর্তন করতে সক্ষম হয়েছেন ।
আরও জানুন: ব্লগার থেকে ওয়ার্ডপ্রেসে ট্রান্সফার – 6 Simple Ways !!!