এডন ডোমেইন তৈরী করার আগে আমাদের জানতে হবে এটি আসলে কি !
এডন ডোমেইন কি?
এডন ডোমেইন হচ্ছে মূলত একটি হোস্টিং একাউন্টের ভিতর একের অধিক ডোমেইন রাখা । কি বুঝেন নি? ধরুন, Hostever ডোমেইন টি “A” হোস্টিং এর ভিতর হোস্ট করা হয়েছে । এখন আপনি Code For Host ডোমেইন কিনেছেন কিন্তু হোস্টিং নেন নি বা কিনেন নি , আর তাই সেটি আপনি যদি “A” হোস্টিং এর ভিতর রাখেন তবে Code For Host টি এডন ডোমেইন হিসেবে বিবেচিত হবে ।
পূর্বশর্ত
আপনি যেই ডোমেইনটিকে এডন ডোমেইন হিসেবে আপনার হোস্টিং এর ভিতর রাখতে চাচ্ছেন তার নেম সার্ভারটি আপনাকে আপডেট করতে হবে । আপনি যদি সেটা না জানেন যে কিভাবে আপডেট করতে হবে তবে আপনি ঝামেলায় যেতে না চাইলে আপনার হোস্টিং প্রোভাইডারের সাথে যোগাযোগ করুন কিংবা এই ব্লগটি পড়ুন ।
ধাপসমূহ
আপনার নেম সার্ভার আপডেট করার পর আর অল্প কিছু ধাপ অনুসরণ করলেই খুব সহজেই এডন ডোমেইনটি আপনার হোস্টিং এ যুক্ত করে ফেলতে পারবেন । আর তা হলোঃ
- প্রথমেই আপনি আপনার সিপ্যানেলে লগ ইন করুন ।

- এরপর সিপ্যানেলের সার্চ বারে “Addon Domains” লিখুন ।

- অথবা সিপ্যানেল থেকে Domains সেকশন একটু স্ক্রল করে Addon Domains খুঁজে নিন ।

- তারপর সেখান থেকে “Create an Addon Domain” সেকশন থেকে “New Domain Name” অংশে আপনি আপনার ডোমেইন নামটি লিখুন । এক্ষেত্রে আপনাকে “সাবডোমেইন” এবং “ডকুমেন্ট রুট” অংশটির কোন পরিবর্তন করতে হবে না ।

- সবকিছু সঠিকভাবে সেটাপ করার পর “Add Domain” বাটনে চাপ দিন ।

অভিনন্দন । আপনি আপনার ডোমেইনটিকে হোস্টিং এর সাথে কানেক্ট করে ফেলতে সক্ষম হয়েছেন । কয়েক মিনিটের মধ্যেই সেটি লাইভ হয়ে যাবে ।