ওয়েব মেইল ! এটা কিভাবে খুলে? সিপ্যানেল দিয়ে? সিপ্যানেলের মাধ্যমে কিভাবে ওয়েব মেইল খুলব?
আমরা অনেকেই ডোমেইনের নামের সাথে মিল রেখে ইমেইল তৈরী করার চেষ্টা করি । কিন্তু অনেক সময়েই সেই নামগুলো আগেই ব্যবহার করা থাকায় সেটি প্রায়ই সম্ভব হয়ে উঠে না আর এজন্যই অনেকে ওয়েব মেইল খুলতে চায় যাতে তার সাইটের নামের সাথে মিল রেখে ইমেইল একাউন্ট তৈরী করা যায় এবং কাস্টমারকেও বাড়তি ঝক্কি ঝামেলা পোহাতে না হ্য় । আর আজকে এই ব্লগের মাধ্যমে আমরা সেটাই জানব ।
ওয়েব মেইল তৈরী করার জন্য আমরা যে যে ধাপ অতিক্রম করব তা হলঃ

- প্রথমেই আমরা যেই ওয়েবসাইটের সাথে মিল রেখে ইমেইল তৈরী করতে চাই সেই সাইটের সিপ্যানেলে লগইন করব । (উদাহরণ হিসেবে আমরা Hostever সাইটে ইমেইল খুলব)

- তারপর সার্চ বক্সে Email Accounts লিখব ।

- অথবা Email সেকশনে গিয়ে সেখানে Email Accounts খুঁজে পাব ।

- সেখানে ক্লিক করে ডান সাইডে +Create বাটন পাব । সেখানে প্রেস করব ।

- প্রেস করলে নতুন পেজে ওপেন হলেই সেখানে আমরা প্রয়োজনীয় ডাটাগুলো পূরণ করব ।
ইউজার নেইমঃ ইমেইলের ইউজার নেইম যেটি দিতে চাচ্ছেন তা সেই বক্সে লিখব ।
পাসওয়ার্ডঃ ইমেইল একাউন্ট পাসওয়ার্ড যা দিবেন তা ইনপুট করব ।

- Optional Settings নামে একটি সেকশন পাব সেখানে আমরা Edit Settings থেকে সেই ইমেইলের জন্য কতটুকু জায়গা নির্ধারণ করে দিতে চাচ্ছি তা উল্লেখ্য করে দিব ।

- +Create বাটনে প্রেস করলেই আপনার ইমেইল একাউন্ট তৈরী হয়ে যাবে ।
এভাবে খুব সহজেই সিপ্যানেলের সাহায্যে ওয়েব মেইল তৈরী করে ফেলতে পারবেন ।
আরও জানুনঃ কিভাবে ওয়ার্ডপ্রেস পাসওয়ার্ড রিসেট করবেন?