প্রথমেই আমরা জেনে নেই Domain কি?
যদি সহজ ভাষায় বলি, তবে ডোমেইন হচ্ছে একটি ইউনিক নাম, যেইটা আপনার ওয়েবসাইট এর আইপি এর পরিবর্তে সহজে মনে রাখার স্বার্থে ইউজ করা হয়।
ডোমেইনের অনেক ক্যাটাগরি আছে। ডোমেইন মূলত চার ধরনের, এছাড়া ও কিছু আছে সেগুলো নিয়ে আলোচনা করবো।
যেমনঃ
TLD = Top Level Domain
পৃথিবীর সকল ডোমেইন এই এই অংশ বিদ্যমান , যেমন mhasan .net এইখানে .net হচ্ছে TLD। এছাড়াও Worldwide .BD Domain Name Registrar এইখানেও এটি বিদ্যমান। এখানে .bd টা TLD যদি ক্যাটাগরি আরেকটু ডিপ এ যাওয়া হয় তবে এইটা ccTLD. আর তাই বলতে পারেন পৃথিবীর সকল ডোমেইন এর মধ্যেই TLD বিদ্যমান।
gTLD = Generic Top Level ডোমেইন
ব্যবসা, শিক্ষা প্রতিষ্ঠান, সংগঠন, সরকারী প্রতিষ্ঠান, ইনফরমেশন ও নেটওয়ার্কিং ইত্যাদি ওয়েবসাইট এর জন্য Top Level ডোমেইন ব্যবহৃত হয়।
যেমনঃ .com, .org, .edu, .gov, .info, .net, ইত্যাদি।
SLD = Sub Level ডোমেইন
সাব ডোমেইন বলতে বোঝায় এমন একটি ডোমেইন যা অন্য একটি ডোমেইন এর অংশ। যেমনঃ Self Support & Knowledge Base একটা সাবডোমেইন এবং Hostever একটি ডোমেইন। এখানে support. Sub Level ডোমেইন । একটা ডোমেইন এর একের অধিক Sub Level ডোমেইন থাকতে পারে। আবার সাব ডোমেইন এর ও সাব ডোমেইন হতে পরে।
ccTLD = Country Code Top Level ডোমেইন
ccTLD বলতে বোঝায় কোন দেশের নিজস্ব ডোমেইন। যেটা দ্বারা কোন দেশ, সার্বভৌম রাষ্ট্র বা একটি দেশের কোডের সাথে চিহ্নিত অঞ্চল হিসাবে ব্যবহৃত হয়।
যেমন, .bd(Bangladesh), .us (America), .au (Australia), .is(Iceland) ইত্যাদি।
IDN internationalized domain name
এটি মূলত আঞ্চলিক ভাষায় ডোমেইন, যেগুলো একটি দেশের নিজের ভাষায় অনুমোদিত TLD। যেমন: .বাংলা
grTLD Generic Restricted Top-Level Domains
এগুলি মূলত gTLD এর মতই তবে কিছুটা পার্থক্য আছে, এগুলি একটা নির্দিষ্ট সংখ্যক মানুষের কাছেই টার্গেট করা হয়, যেমন: .biz শুধু মাত্র বিজনেস, .name ইন্ডিভিজুয়াল পার্সন ইত্যাদি।
এছাড়াও আছে sTLD ও Test ডোমেইন ছাড়াও আরো কিছু।
বহুল প্রচলিত কিছু ডোমেইন এর প্রাইস জানতে ভিজিট করুন: Domain List and Pricing 2021 | Hostever
আরও জানুনঃ কম বনাম নেট – জনপ্রিয় দুইটি ডোমেইন এক্সটেনশনের মধ্যকার ভিন্নতা