কিভাবে একটি ডোমেইন ট্রান্সফার অর্থাৎ অন্য প্রোভাইডার থেকে সেটিকে Hostever এ ট্রান্সফার করবেন আজকের ব্লগের মাধ্যমে আমরা সেটিই জানব । কিন্তু তা করার আগে আপনাকে ডোমেইন লক রিমুভ করে নিতে হবে। যদিও সকল প্রোভাইডার তা করে না কিন্তু যদি করে থাকে তাহলে অবশ্যই সেটিকে আনলক করে নিতে হবে ।
আলোচ্য বিষয়
ডোমেইন লক রিমুভ করুন
অধিকাংশ রেজিস্টার এবং ওয়েব হোস্ট কোম্পানিগুলো ডোমেইন লক করে রাখে। সহজ কথায় বলা যায় তারা ডোমেইনটিকে একটি প্রক্রিয়ার মধ্যে আবদ্ধ করে রাখে যতক্ষণ পর্যন্ত না আপনি সেটি ম্যানুয়ালি বন্ধ না করে থাকেন । যদিও এটি কোন ক্ষতিকারক জিনিস নয় কিন্তু ডোমেইন ট্রান্সফার করার জন্য আপনাকে ডোমেইনটির লক রিমুভ করতে হবে । ভাগ্য ভাল এই যে , এটি করা খুবই সহজ। যেই প্লাটফর্ম থেকে আপনি ডোমেইনটি রেজিস্টার করেছেন সেখানে লগ ইন করে ডিসেবল ডোমেইন লক অপশনে ক্লিক করলেই সেটি বন্ধ হয়ে যাবে ।
ধাপ-১ Authorization Code/EPP Code/Transfer Code এর জন্য আবেদন
আপনার বর্তমান রেজিস্ট্রারের কর্তৃক প্যানেলের মাধ্যমে আপনি সেখানে লগ ইন করে ট্রান্সফার ডোমেইনে চাপ দিয়ে Authorization Code / EPP Code / Transfer Code এর জন্য আবেদন করুন এবং আপনি একই সাথে ডোমেইন লকের থেকে মুক্তি পাবেন ।
ধাপ-২ নতুন প্রোভাইডারের ট্রান্সফার আবেদন

- Hostever সাইটে এসে Domain Name মেন্যু তে যাবেন ।

- এরপর Transfer a Domain নামক সাব মেন্যুতে ক্লিক করুন ।

- Domain Name এর জায়গায় যেই ডোমেইনটি ট্রান্সফার করতে চান সেটি ইনপুট করুন এবং Authorization Code এর স্থলে Authorization/EPP Code/Transfer Code কোডটি বসান ।

- সর্বশেষে Order Now বাটনে চাপ দিন ।
ধাপ-৩ ট্রান্সফার ভেরিফাই
ডোমেইন ট্রান্সফারের সময় আপনি একটি ইমেইল পাবেন । সেখানে আপনার কাছে পূর্বের প্রোভাইডার এবং নতুন প্রোভাইডারের তথ্য দেওয়া হবে যা আপনাকে কনফার্মেশন লিংকের মাধ্যমে সম্পন্ন করে নিতে হবে। একটি জিনিস মনে রাখা দরকার আর সেটি হচ্ছে ৬০ দিনের মধ্যে সেই মেইলের লিংকে প্রেস করে তা কনফার্ম করতে হবে ।
ধাপ-৪ পেমেন্ট এবং অপেক্ষা
আপনি ফ্রিতেই ডোমেইন ট্রান্সফার করে Hostever এ নিয়ে আসতে পারবেন । কিন্তু আপনাকে সেক্ষেত্রে এক বছরের জন্য সেই ডোমেইনটি রিনিউ করে নিতে হবে (এটি সব প্রোভাইডারদের ক্ষেত্রেই প্রযোজ্য) । আপনার পেমেন্ট সম্পন্ন হয়ে গেলে ৫ থেকে ৭ দিনের মধ্যে সেটি ট্রান্সফার হয়ে যাবে আর এই সময়কালে আপনার ডোমেইনটি Live বা সচল অবস্থাতেই থাকবে । আপনার ট্রান্সফার সম্পন্ন হয়ে গেলে সেটি আপনার ড্যাশবোর্ডের ম্যানেজমেন্ট স্ক্রিনে শো করবে ।
আরও জানুনঃ কিভাবে ক্লায়েন্ট এরিয়া থেকে সরাসরি সিপ্যানেলে প্রবেশ করবেন?