আপনি যদি অনলাইনে কাজ শুরু করতে চান কিংবা শুরু করবেন বা ভাবছেন তাদের কাছে ব্লগার একটি অসাধারণ টুল হতে পারে কেননা এটি আপনি বিনামূল্যেই ব্যবহার করে পারবেন । ব্লগারের মধ্যে কিছু সীমাবদ্ধতা থাকে যেহেতু এটি ফ্রি ইউজ করা যাচ্ছে । আর আপনি যদি সত্যি সত্যি প্রফেশনাল ভাবে কাজ শুরু করতে চান তবে এই সীমাবদ্ধের মধ্যে না থাকতে চাইলে আপনাকে দ্রুত কোন লিমিটেশন মুক্ত প্ল্যাটফর্মে আপনার শিফট করে ফেলা উচিত বলে মনে করা হয় । আর আপনি যদি ব্লগার থেকে জনপ্রিয় সিএমএস ওয়ার্ডপ্রেসে মুভ করতে চান তবে আজকের এই ব্লগটি আপনার জন্যেই প্রযোজ্য ।
ব্লগার একটি বেশ জনপ্রিয় একটু টুল । যে কেউ চাইলেই খুব সহজেই এটিকে ব্যবহার করেই তার ব্লগিং এর যাত্রা শুরু করতে পারে । এটি বেশ জনপ্রিয় একটি ব্লগিং প্ল্যাটফর্ম । কিন্তু এর মধ্যে কিছু লিমিটের মধ্যে অন্যতম হচ্ছে কাস্টমাইজেশন অপশনগুলো । আপনি আপনার বিজনেসটিকে যদি আসলেই প্রফেশনালি শুরু করেন তবে এই লিমিটের মধ্যে আবদ্ধ থাকা কোন বুদ্ধিমানের পরিচয় বহন করে না । আর এজন্যই আপনি ব্লগার থেকে ভাল কোন প্ল্যাটফর্মে শিফট করাই শ্রেয় আর এখানেই ওয়ার্ডপ্রেস নিজেকে খুব ভাল প্রতিযোগী হিসেবে নিজেকে আত্নপ্রকাশ ঘটাতে পারে ।
ব্লগার থেকে ওয়ার্ডপ্রেসে ট্রান্সফার
আলোচ্য বিষয়
ধাপ-১: নতুন হোস্ট যুক্ত করা
ট্রান্সফার করার আগেই আপনাকে একটি আপনার ওয়েবসাইটটি হোস্ট করার জন্য একটি ওয়েব হোস্টিং এবং আপনার ওয়েবসাইটের নামের জন্য একটি ডোমেইন নেম ক্রয় করতে হবে । এরপর খুব সহজেই আপনি নিচের ধাপ অনুসরণ করে আপনার সাইটটি মুভ করিয়ে নিতে পারবেন । এছাড়াও আপনাকে আপনার ডোমেইনে ওয়ার্ডপ্রেসে ইন্সটল করতে হবে। আর ডোমেইন এবং হোস্টিং কেনার জন্য Hostever থেকে নিতে পারবেন ।
ধাপ-২: ব্লগার সাইট এক্সপোর্ট করা
আপনার সাইটটি ব্লগার থেকে ওয়ার্ডপ্রেসে নিয়ে আসার আসল ধাপ হচ্ছে এটি । এটি করার জন্য প্রথমেই আপনাকে আপনার ব্লগারে আপনাকে লগ ইন করতে হবে । এরপর সেখান থেকে ড্যাশবোর্ডে যেতে হবে এবং সেখান থেকে Settings থেকে Other এ যাবেন । সেই পেজ থেকে আপনি Import & Back Up সেকশনে Back Up Content নামক বাটনে প্রেস করবেন ।
ধাপ-৩: ওয়ার্ডপ্রেস থেকে ইম্পোর্ট করা
আপনার ডোমেইনে ওয়ার্ডপ্রেস ইন্সটল করার জন্য শুরুতেই আপনাকে আপনার ওয়ার্ডপ্রেসের সাইটের ড্যাশবোর্ডে লগ ইন করতে হবে । সেখান থেকে আপনাকে ব্লগার থেকে ডাউনলোড করা সকল ডাটা ইম্পোর্ট করতে হবে ।
- এর জন্য আপনাকে ড্যাশবোর্ডটি থেকে Tools এ যাবেন ।
- সেখান থেকে Import এ ক্লিক করুন ।

- সেখানে আপনি দেখতে পাবেন Blogger নামের একটি অপশন । তারপর ওই অপশনে ক্লিক করুন ।
- যদি আপনি এইভাবে কখনো কোন ইম্পোর্ট না করেন থাকেন তবে আপনাকে প্রথমে Install Now তে চাপ দিয়ে এই ফিচারটি এক্টিভ করুন ।

- এরপর সেটি ইন্সটল হয়ে গেলে সেই প্লাগিনটি আপনি এক্টিভ করুন এবং Run Importer নামক অপশনে প্রেস করুন ।
- তারপর সেখানে আপনি ধাপ-২ থেকে ডাউনলোড করা .xml নামক ফাইলটি আপ্লোড করুন । এরপর সব কিছু শেষ হওয়ার পর আপনাকে আপনার ইম্পোর্ট করা সকল পোস্টের জন্য একজন Author নিয়োগ করতে হবে ।
ধাপ-৪: পার্মালিংক পরিবর্তন করা

এর জন্য প্রথমেই আপনাকে Settings এ যেতে হবে । এরপর সেখান থেকে আপনি Permalinks নামক অপশনে ক্লিক করুন । সেখান থেকে আপনি Month and name নামক বক্সে ক্লিক করুন । কারণ হচ্ছে , ব্লগারের পোস্টগুলো এই ফরম্যাটেই সাধারণত থাকে ।
ধাপ-৫: ব্লগার থেকে ওয়ার্ডপ্রেসে রিডায়রেক্ট করা
প্রথমেই আপনাকে একটি প্লাগিন ইন্সটল করতে হবে । প্লাগিনটির নাম হচ্ছে Blogger 301 Redirect । সেটি আপনার ওয়ার্ডপ্রেস সাইটে প্রথমে ইন্সটল করে তা এক্টিভ করুন । এরপর সেখানে দেওয়া নিয়মাবলী অনুসরণ করুন । আর এভাবেই আপনি খুব সহজেই আপনি আপনার ওয়ার্ডপ্রেস ফিডে রিডায়রেক্ট করে নিয়ে আসতে সক্ষম হবেন ।
ধাপ-৬: ছবি ইম্পোর্ট করা
মাঝেমধ্যে দেখা যায় সব ছবি নতুন এই ট্রান্সফারকৃত ওয়েবসাইটে নাও থাকতে পারে । আর এই সমস্যা থেকেই সমাধানের একটি উপায় আছে । প্রথমেই আপনি Media নামক অপশনে যান , সেখান থেকে Add New তে চাপ দিন । ডাউনলোড করা সব ছবি থেকে যেই ছবি গুলো আপলোড হয় নি সেখানে সেগুলা আপলোড করুন ।
আর এইভাবেই খুব সহজেই আপনি ব্লগার থেকে আপনার ওয়েবসাইটটিকে ওয়ার্ডপ্রেসে ট্রান্সফার করে ফেলতে পারবেন । ট্রান্সফার করাটা খুব কঠিন কোন ব্যাপার না কিন্তু ট্রান্সফারে বেশ সময় নিয়ে থাকে ।
আরও জানুন: ওয়ার্ডপ্রেস সাইটে Critical Error ফিক্স করুন 9টি ভিন্ন পদ্ধতিতে !