ওয়ার্ডপ্রেস সাইটে Critical Error ফিক্স করুন 9টি ভিন্ন পদ্ধতিতে !

ওয়েবসাইটট ডাউন হওয়া থেকে কষ্টকর বিষয় একজন ডেভেলপারের কাছে কিছু নেই । বিশেষ করে যদি Critical Error এর মত সমস্যা হয় তাহলে তো কথাই নেই ।

যখন আপনি দেখবেন আপনি লগ আউট অবস্থায় আছেন এবং আপনার ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড পার্ট (ইউজাররা যেই অংশটা দেখে) ডাউন হয়ে থাকে তাহলে বুঝে নিবেন আপনার সাইটে কোন ইরোরের জন্যই এটি হচ্ছে । প্রতি মিনিটে মিনিটে যখন আপনার সাইটে ভিজিটর যাবে তখনও সময়ের সাথে সাথে ফিক্স না করা পর্যন্ত তাদের কাছে ইরোরযুক্ত স্ক্রিন শো করবে । কিন্তু মজার বিষয় হচ্ছে এর সমাধান করা খুব বেশি কঠিন কিছু নয় । পিএইচপি এর ছোট্ট কিছু ফাংশন কিংবা ইরোর শো করছে যে প্লাগিনটির জন্য সেটি রিমুভ করে দিলেই আপনার সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন অর্থাৎ Critical Error ফিক্স করে ফেলতে পারবেন ।

কিভাবে ফিক্স করবেন

Credit: Google / Yandex

Critical Error সমস্যাটি অনেকভাবেই সমাধান করা সম্ভব । যেমনঃ

  • ডিবাগ এনেবল করা
  • ডিফল্ট থিমে মুভ করা / থিম ফোল্ডারের নাম পরিবর্তন
  • প্লাগিন ডিসেবল
  • পিএইচপি মেমোরি লিমিট
  • ফাইল আপলোড সাইজ বৃদ্ধি
  • Cache ক্লিয়ার
  • পিএইচপি ভার্সন আপগ্রেড
  • মালওয়্যার চেক
  • ওয়ার্ডপ্রেস সাপোর্ট

পদ্ধতি-১ ওয়ার্ডপ্রেস ডিবাগ এনেবল

  • যদি আপনি ওয়ার্ডপ্রেসে এরকম প্রবলেমের মধ্যে পড়েন মানে খুলে বললে যদি আপনি আপনার ড্যাশবোর্ড এক্সেস নিতে অপারগ হন তখন আপনি ডিবাগ লগ অন করতে পারে । এজন্য আপনে যা যা করতে হবেঃ
  • FTP এর সাথে আপনার সাইটটি কানেক্ট করুন ।
  • রুট ফোল্ডারে থাকা wp.config.php খুঁজে বের করুন এবং সেটি ওপেন করুন ।
    নিম্নে দেওয়া কোডগুলো কপি করে ফাইলটির একদম নিচে বসান এবং সেইভ করে সেই ফাইলটি বন্ধ করুন ।

define( ‘WP_DEBUG’, true );

define( ‘WP_DEBUG_DISPLAY’, false );

define( ‘WP_DEBUG_LOG’, true );

আপনার সাইটে ডিবাগ অন হয়ে গেছে । তারপর আপনি ডিবাগ লগ ফাইলটি wp-content নামক ফোল্ডারের ভিতর debug.log নামে পাবেন । সেখানে আপনি থিম এবং প্লাগিনের নাম দেখতে পারবেন । সেখান থেকে কোথায় সমস্যা হচ্ছে তা পাবেন আর তখন যদি আপনি শিউর না হন তবে সেগুলা রিমুভ করার পর কপি করে অন্যথায় নোট করে রাখবেন । আপনার ডিবাগিং করা শেষ হলে আপনি সেই লাইনের কোডগুলা রিমুভ করে দিবেন ।

পদ্ধতি-২ ডিফল্ট থিমে ফেরত / থিম ফোল্ডারের নাম পরিবর্তন 

অনেক সময় দেখা যায় Critical Error টি থিমের অভ্যন্তর থেকে হচ্ছে । এর সঠিক সমাধান হচ্ছে সাময়িক সময়ের জন্য সেই থিমটি ডিলিট করে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট থিমে মুভ করা । কিন্তু অবশ্যই একটি দিকে খেয়াল রাখতে হবে আর সেটি হচ্ছে ব্যাকাপ নিয়ে রাখা । আপনি যদি ড্যাশবোর্ডে এক্সেস নিতে পারেন তবে খুব সহজেই Appearance থেকে Themes এ গিয়ে Delete করে দেখুন । অন্যথায় যেকোন ডিফল্ট থিম Twenty Twenty One এগুলা এক্টিভ করুন ।

আপনার কাছে যদি ড্যাশবোর্ডের বা ব্যাকেন্ডের এক্সেস থেকে না থাকে তবে কিছু ধাপ অবলম্বন করুন । সেগুলা হলোঃ

  • FTP এর সাথে আপনার সাইটটি কানেক্ট করুন ।
  • রুট ডিরেক্টরি থেকে wp-content/themes এ যান । এখন আপনার কাছে দুইটি সুযোগ আছে । একটি হচ্ছে হয় থিমের ফোল্ডারের নাম পরিবর্তন করা (যদিও এটি পরবর্তীতে আপনি অন করতে পারবেন) আর আরেকটি হচ্ছে থিমটি ডিলিট করে দেওয়া ।
  • আর যদি আপনার কাছে ব্যাকাপ কোন থিম থেকে না থাকে তবে Themes ফোল্ডার থেকে Twenty Twenty One থিম এক্টিভ করা ।

আপনার থিমের ফাইলটি রিস্টোর করার জন্য সহজেই সেই থিমটি রিইন্সটল করুন অথবা ফোল্ডারের নামটি পূর্বের অবস্থানে নিয়ে আসুন ।

পদ্ধতি-৩ সব প্লাগিন ডিসেবল

যদি আপনি Critical Error এই সমস্যাটির সম্মুখীন হন তখন বেশিরভাগ সময়েই প্লাগিনকে দায়ী করা হয়ে থাকে । যদি আপনার সাইটে অনেক বেশি প্লাগিন থেকে থাকে তখন কোন প্লাগিনের জন্য এমন হচ্ছে এটা বের করাটা খুব কঠিন একটি বিষয় হয়ে দাঁড়ায় । কিন্তু এখানেও একটি ট্রিক্স ঘাটানো যেতে পারে । আর সেটি হচ্ছে একটি একটি করে প্লাগিন এক্টিভ / বন্ধ করে প্রতিবার রিচেক করে দেখবেন আপনার সাইট ভেঙ্গে যাচ্ছে কি না বা ইরোর আসছে কি না ।

যদি আসে তাহলে অই প্লাগিনটির জন্যেই এই সমস্যার সম্মুখীন আপনি হচ্ছেন আর এটাই Critical Error এর জন্য দায়ী হবে । যদিও এটি খুব সময়ের ব্যাপার তাই সব প্লাগিন একবারে অফ করে একটি একটি করে অন করে তা দেখা যেতে পারে । ড্যাশবোর্ড থেকে প্লাগিনটি ডিসেবল করতে হলে আপনাকে Plugins এ গিয়ে Installed Plugins তে ক্লিক করে Bulk Actions থেকে Deactivate বাটনে সব প্লাগিনগুলো ডিএক্টিভেট করুন । এছাড়াও যদি আপনার কাছে ব্যাকাপ থেকে তাহলে সকল প্লাগিনগুলো Delete ও করা যেতে পারে । এছাড়াও FTP থেকে করতে চাইলে আপনাকে

  • FTP এর মাধ্যমে আপনার সাইটে প্রবেশ করতে হবে ।
  • এরপর wp-content ফোল্ডার থেকে plugins এটি ওপেন করুন ।
  • plugins নামক ফোল্ডারটিকে plugins_old নাম দিন এবং চেক করুন আপনার সাইট সচল হয়েছে কি না ।
  • যদি সচল হয় তখন আপনি Plugins ফোল্ডার এর নাম যেটি পরিবর্তন করছিলেন সেটিকে পূর্বের অবস্থানে নিয়ে আসুন ।

পদ্ধতি-৪ পিএইচপি মেমোরি লিমিট

যদি আপনার ওয়েবসাইটটি ভেঙ্গেও যায় থিম বা প্লাগিনের কারণে তবু সেখানে পিএইচপি মেমোরি লিমিট সেখানে প্রধান ভূমিকায় থাকতে পারে । এই লিমিট অতিক্রম করলেও Critical Error সমস্যাটি হয়ে থাকে । এজন্য আপনাকে লিমিট বৃদ্ধি করতে হবে ।

  • FTP এর সাহায্য সাইটের এক্সেস নিয়ে wp-config.php ওপেন করতে হবে ।
  • নিম্নে দেওয়া কোডটি লাস্টে বসিয়ে সেইভ বাটনে প্রেস করতে হবে ।

define( ‘WP_MEMORY_LIMIT’, ‘128M’ );

পদ্ধতি-৫ ফাইল আপলোড সাইজ বৃদ্ধি

আপনার সাইটের max upload file সাইজের বেশি যদি কোন ফাইল আপলোড করা হয় তখন প্রায় ই দেখা যায় Critical Error নামক একটি সমস্যার সম্মুখীন হতে হয় । এজন্য আপনাকে

  • FTP এ লগিন করুন এবং wp.config.php ফাইলটি ওপেন করুন ।
  • এরপর নিম্নে দেওয়া কোডগুলো বসিয়ে দিন ।

ini_set(‘upload_max_size’ , ‘256M’ );
ini_set(‘post_max_size’,’256M’);

আর বিশাল সাইজের পেজ যদি ভেঙ্গে যায় তবে নিচের কোডটি বসিয়ে নিন ।

ini_set(‘pcre.recursion_limit’,20000000);

ini_set(‘pcre.backtrack_limit’,10000000);

আরও জানুনঃ কিভাবে ওয়ার্ডপ্রেস SMTP সেটিংস কনফিগার করবেন (Using 2 Awesome Plugins)

পদ্ধতি-৬ Cache ক্লিয়ার

অনেক সময়েই দেখা যায় Cache প্লাগিনের Cache ধরে রাখার জন্য Critical Error টি আসে । এটি থেকে মুক্ত থাকতে হলে আপনাকে আপান্র সাইটটি থেকে Cache ক্লিয়ার করার মাধ্যমে সেটিকে রিস্টোর করতে পারবেন । যদি আপনি ড্যাশবোর্ড থেকে তা না করতে পারেন তাহলে সাময়িক সময়ের জন্য Cache প্লাগিন ডিএক্টিভেট করে দেখতে পারেন ।

পদ্ধতি-৭ পিএইচপি ভার্সন আপগ্রেড

আপনার সাইটের পিএইচপি ভার্সন আপডেটেড না থাকলে Critical Error সহ নানা সমস্যার সম্মুখীন হতে পারেন । এরজন্য আগে থেকে সর্তক থেকেই পিএইচপি ভার্সন আপডেট টু ডেট করে রাখা ভালো ।

এটি করতে চাইলে সিপ্যানেলে লগ ইন করে Select PHP Version টিতে ক্লিক করে তা আপডেট করে নিতে পারবেন ।

পদ্ধতি-৮ মালওয়্যার চেক

Critical Error এই সমস্যাটি অনেক সময়ে সাইটে ম্যালওয়্যার থাকাকালীনও হয়ে থাকে । আর ম্যালওয়্যার রিমুভ করাটা অনেক কষ্ট সাধ্য ব্যাপার । এইখানে আপনি চাইলে আপনার ওয়েব হোস্টের সাথে এই ব্যাপারে কথা বলতে পারেন ।

পদ্ধতি-৯ ওয়ার্ডপ্রেস সাপোর্ট

যদি আপনার সব চেষ্টাই ব্যর্থ হয়ে থাকে তাহলে ধরে নিবেন এই সমস্যার সমাধান আপনার হাতে নেই । কিন্তু আপনি চাইলে এই বিষয়ে আপনার ওয়েব হোস্টের সাথে কথা বলতে পারেন । উনারা হয়ত আপনাকে কোন সল্যুশন দিয়ে দিতে পারবে । এছাড়াও আপনি সরাসরি ওয়ার্ডপ্রেস সাপোর্ট নিয়ে তাদের সাথে যোগাযোগ করতে পারেন ।

সারসংক্ষেপ 

ওয়ার্ডপ্রেসে Critical Error নানা কারণে হতে পারে । পিএইচপির ভার্সন বাড়ানো থেকে শুরু করে মেমোরি লিমিট , প্লাগিন থেকে শুরু করে থিম যেকোনভাবে আপনার সাইট আক্রান্ত হতে পারে । আর এই প্রবলেম থেকে সবচেয়ে সহজ সমাধান হচ্ছে সাইটটির ব্যাকাপ থেকে থাকলে সাইটটির পূর্বের থিমে ফিরে যাওয়া ।

 

 

 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *