আজকে আমরা জানব কিভাবে ওয়ার্ডপ্রেসে ইউজারস যুক্ত করতে হয় ।
ধাপ-১ঃ প্রথমে Users এ ক্লিক করি ।
ধাপ-২ঃ এরপর Add New তে চাপ দেই ।
ধাপ-৩ঃ একটি পেজ আমাদের সামনে আসবে , সেটি পূরণ করি ।
- Username (required) − এটি ইউজারের একটি ইউনিক নাম যেটি ওয়েবসাইটে প্রদর্শিত হবে ।
- E-mail (required) − ভ্যালিড একটি ইমেইল যেটার মাধ্যমে সাইটের সকল আপডেট তার কাছে যাবে ।
- First Name − ইউজারের ১ম নাম দেই ।
- Last Name − ইউজারের শেষের নাম দেই ।
- Website − ইউজারের ওয়েবসাইটের নাম প্রবেশ করাই ।
- Password (required) − ইউজারের জন্য একটি পাসওয়ার্ড সেট করি ।
- Repeat Password (required) − একই পাসওয়ার্ড আবার বসাই ।
- Send Password − নতুন পাসওয়ার্ডটি ইউজারের ইমেইলে প্রেরণ করি ।
- Role − ড্রপডাউন মেন্যু থেকে ইউজারকে এডমিন/ ইডিটর/ অথোর/ কন্ট্রিবিউটর/ ভিউয়ার/ সাবস্ক্রাইভার হিসেবে বসাই ।
ধাপ-৪ঃ Add New User বাটনে চাপ দেই ।
ধাপ-৫ঃ নতুন ইউজার যুক্ত হয়েছে এরকম দেখা যাবে ।