আজকে আমরা জানব কিভাবে আমরা খুব সহজেই ওয়ার্ডপ্রেসে পোস্ট যুক্ত করতে পারি । পোস্টকে আমরা আর্টিকেল বলেও জানি । এছাড়াও এগুলা ব্যাপক আকারে ব্লগ নামে বেশ পরিচিত ।
ধাপ-১ঃ প্রথমেই আমরা Posts অপশনে ক্লিক করব ।

ধাপ-২ঃ এরপর সেখান থেকে Add New তে চাপ দিব।

ধাপ-৩ঃ সেখানে আমরা Page Title ও Page Content নামে দুইটি বক্স দেখতে পারব।
- Post Title – এখানে আপনি আপনার পোস্টের টাইটেল কি দিবেন সেটি লিখবেন যেমনঃ এই পোস্টের টাইটেল হচ্ছে ওয়ার্ডপ্রেস – অ্যাড পেজ
- Post Content – এখানে আমরা পোস্টের ভিতর যা যা লিখব তা দিব।

ধাপ-৪ঃ তারপর সেখান থেকে Publish অপশনে ক্লিল্ক করলেই আপনার পোস্টটি পাবলিশ হয়ে যাবে।
- Save Draft – পোস্টটিকে ড্রাফট বা খসড়া আকারে সেইভ করে রাখবে ।
- Preview – পোস্টটিকে পাবলিশ করার আগেই কিভাবে সেই পোস্টটি দেখা যাবে তা দেখতে পারবেন।
- Move to Trash – পোস্ট ডিলিট করতে চাইলে এখানে প্রেস করলে সেটি ডিলিট হয়ে যাবে ।
- Status – পাবলিশ / পেন্ডিং / রিভিউয়ার ড্রাফট আকারে পরিবর্তন করা যাবে ।
- Visibility – পাবলিক / প্রাইভেট / পাসওয়ার্ড প্রটেক্টেড আকারে চেঞ্জ করা যাবে ।
- Published – পাবলিশ করা পোস্টের তারিখ এবং সময় পরিবর্তন করা যাবে ।