আজকে আমরা জানব WordPress থিম ম্যানেজমেন্ট নিয়ে । এর মধ্যে আছে ছবি ফাইল, টেমপ্লেট, সিএসএস স্টাইলশিটস ইত্যাদি যার সাহায্যে আমরা খুব সহজেই ওয়েবসাইটকে দারুণ একটি চেহারা দেওয়া যায় ।
ধাপ-১ঃ প্রথমে ড্যাশবোর্ডে গিয়ে Appearance থেকে Themes এ যাই ।

ধাপ-২ঃ যেকোন থিম সিলেক্ট করি এবং Theme Details এ ক্লিক করি ।

ধাপ-৩ঃ Theme Details এ ক্লিক করলে একটি পেজ শো করবে । এখানে সেই থিমের বিস্তারিত তথ্য যেমন ভার্সন , ডেস্ক্রিপশন , ট্যাগ ইত্যাদি শো করবে ।

যদি আপনি এই থিমটি আপনার পেজ বা ওয়েবসাইটে যুক্ত করতে চান তবে Activate বাটনে ক্লিক করুন । আর যদি শুধু দেখতে চান থিমটি কেমন তবে Live Preview বাটনে প্রেস করি ।
যদি Activate বাটনে প্রেস করেন তবে একটি পপ আপ ম্যাসেজ আসবে ।
ধাপ-৪ঃ এরপর Customize বাটনে চাপ দেই ।

ধাপ-৫ঃ পেজের বাম পাশে থিমের Customize বাটনে ক্লিক করি । যখন কোন কিছু চেঞ্জ কিংবা নতুন কিছু যুক্ত করলে পেজের ডান সাইডে সেটা প্রদর্শিত হয় ।
