আজকে আমরা জানব ওয়ার্ডপ্রেসের মিডিয়া লাইব্রেরি নিয়ে৷ মিডিয়া লাইব্রেরি বলতে ইমেজ, অডিও, ভিডিও এবং ফাইলের সমাহার যেগুলো পেজ ও পোস্ট তৈরি এবং লিখার সময় যেগুলো আপলোড করা হয়৷ এখানে খুব সহজেই ভিউ করা যাবে, নতুন মিডিয়া আপলোড করা যাবে, ইডিট করা যাবে এবং অপ্রয়োজনীয় মিডিয়া বাদ দিয়ে দেওয়া যাবে৷
ধাপ-১ঃ Media তে চাপ দিতে হবে।

ধাপ-২ঃ Library তে ক্লিক করতে হবে৷

ধাপ-৩ঃ এখন মিডিয়া ফাইল যেমন ইমেজ, অডিও এবং ভিডিওগুলো দেখা যাবে।

ধাপ-৪ঃ Add Media বাটনে প্রেস করে দেখা যাবে৷

ধাপ-৫ঃ Upload New Media পেজটি দেখাবে।

List View: এখানে মিডিয়া ফাইলগুলো লিস্ট আকারে দেখাবে।
Grid View: এখানে মিডিয়া ফাইলগুলো গ্রিড আকারে দেখাবে৷
Filter the images and videos: এখানে ইমেজ এবং ভিডিওগুলো ফিল্টার করে দেখা যাবে৷

Search Box: নির্দিষ্ট কোন ছবি বের করার জন্য এই বক্সে তা লিখলে খুব সহজেই সেটি বের করা যাবে৷
