এই অধ্যায়ে, আমরা ওয়ার্ডপ্রেসে মিডিয়া সেটিংস সম্পর্কে অধ্যয়ন করব। আপনি আপনার ওয়েবসাইটে যে চিত্রগুলি ভবিষ্যতে আপলোড করতে যাচ্ছেন তার উচ্চতা এবং প্রস্থ সেট করতে এটি ব্যবহৃত হয়।
ধাপ (1) − ওয়ার্ডপ্রেসে Settings → Media অপশনে ক্লিক করুন।

ধাপ (2) − মিডিয়া সেটিংস পৃষ্ঠাটি নিচের স্ক্রিনশটের মত হয়ে থাকে।

মিডিয়া সেটিংসের ক্ষেত্রগুলির বিবরণ − নিম্নলিখিত করে দেওয়া হলঃ-
- Thumbnail size − থাম্বনেইলের আকার সেট করতে ব্যাবহার করা হয়।
- Medium size − মাঝারি আকারের চিত্রগুলির উচ্চতা এবং প্রস্থ সেট করতে ব্যাবহার করা হয়।
- Large size − বৃহত্তর চিত্রগুলির প্রস্থ এবং উচ্চতা সেট করতে ব্যাবহার করা হয়।
- Uploading files − এই চেকবক্সটি চেক করার পরে আপনার আপলোড করা চিত্রগুলি বছর এবং মাস ভিত্তিক ফোল্ডারে সাজানো হবে।
ধাপ (3) − পিক্সেলগুলিতে মাত্রা সেট করার পরে Save Changes বোতামে ক্লিক করুন। এটি আপনার মিডিয়া সেটিং তথ্য সংরক্ষণ করে।