WordPress Tutorials

⌘K
  1. Home
  2. Docs
  3. WordPress Tutorials
  4. ওয়ার্ডপ্রেস সেটিংস্‌...
  5. ওয়ার্ডপ্রেস – পারমালিংক সেটিং

ওয়ার্ডপ্রেস – পারমালিংক সেটিং

এই অধ্যায়ে, আমরা ওয়ার্ডপ্রেসে পারমালিংক সেটিংস সম্পর্কে শিখব। পারমালিংক একটি নির্দিষ্ট ব্লগ পোস্ট বা ক্যাটাগরির একটি স্থায়ী লিঙ্ক। ওয়ার্ডপ্রেস ডিফল্ট পারমালিংক কাঠামো পরিবর্তন করার অনুমতি দেয়। এই সেটিংস ওয়ার্ডপ্রেসে আপনার পেইজ ও পোস্টগুলির পারমালিঙ্ক গুলি কাস্টোমাইজ করতে ব্যবহৃত হয়। পারমালিংক সেটিংস অ্যাক্সেস করার পদক্ষেপগুলি নিচে দেখানো হল।

ধাপ (1) − বাম নেভিগেশন মেনু থেকে Settings → Permalinks অপশনে ক্লিক করুন।

ধাপ (2) − আপনি যখন পারমালিঙ্কসে ক্লিক করেন, তখন নিচে দেখানো পৃষ্ঠাটি স্ক্রিনে উপস্থিত হয়।

এখানে কয়েকটি সেটিংস আপনি করতে পারেন –

  • Common settings

    আপনার সাইটের জন্য আপনার পারমালিংক কাঠামো পছন্দ করতে রেডিও বোতামগুলির যে কোনও টি চেক মার্ক করুন

    • Default − এটি ওয়ার্ডপ্রেসে ডিফল্ট ইউআরএল কাঠামো সেট করে।
    • Day and name − এটি আপনার পোস্টগুলিতে তারিখ এবং নাম অনুযায়ী ইউআরএল কাঠামো সেট করে।
    • Month and name − এটি আপনার পোস্টে মাস এবং নাম অনুযায়ী ইউআরএল কাঠামো সেট করে।
    • Numeric − এটি আপনার পোস্টে ইউআরএল কাঠামো স্ক্রিনে দেখানো আরকাইভ সংখ্যা আকারে সেট করে।
    • Post name − এটি আপনার পোস্টে ইউআরএল কাঠামোতে পোস্টের নাম সেট করে, এটি আপনি এডিট করতে পারেন পোস্ট এডিট অপশন থেকে।
    • Custom Structure − এটি দ্বারা আপনি আপনার মত শব্দ লিখে ও পাশা পাশি কিছু স্ট্রাকচার অ্যাড করে আপনার পছন্দের ইউআরএল কাঠামো সেট করে নিতে পারেন।
  • Optional – এগুলি ঐচ্ছিক। আপনি বিভাগ বা ট্যাগ ইউআরএল-এর জন্য কাস্টম কাঠামো যোগ করতে পারেন এর মাধ্যমে। বাক্স খালি থাকলে ওয়ার্ডপ্রেস-এর ডিফল্ট সেটিংস ব্যবহার করবে। এখানে আপনার কাছে দুটি অপশন রয়েছে।
    • বিভাগ বেস − আপনার বিভাগ ইউআরএল-এর জন্য কাস্টম উপসর্গ ও কাঠামো সেট করতে পারবেন।
    • ট্যাগ বেস − আপনার ট্যাগ ইউআরএল-এর জন্য কাস্টম উপসর্গ ও কাঠামো সেট করতে পারবেন।

ধাপ (3) − একবার আপনার পছন্দের পরিবর্তনগুলি সম্পন্ন হয়ে গেলে, পারমালিংক সেটিংস সংরক্ষণ করতে Save Changes বোতামে ক্লিক করুন।

How can we help?