এই আলোচনায়, আমরা ওয়ার্ডপ্রেসে রিডিং সেটিংস সম্পর্কে জানবো। হোম পেইজের সম্পর্কিত বিষয়বস্তু সেট করতে রিডিং সেটিং ব্যবহৃত হয়। আপনি হোমে প্রদর্শিত পোস্টের সংখ্যা সেট করতে পারেন এখান থেকে।
রিডিং সেটিং অ্যাক্সেস করার পদক্ষেপগুলি নিচে বর্ণনা করা হল −
ধাপ (1) − ওয়ার্ডপ্রেসে Settings → Reading অপশনে ক্লিক করুন।

ধাপ(2) − নিম্ন স্ক্রিনে যেমন দেখানো হয়েছে সেইঅনুযায়ী রিডিং সেটিংস পৃষ্ঠাটি প্রদর্শিত হয়।

রিডিং সেটিংসের ক্ষেত্রগুলির বিশদ বিবরণ নিচে দেওয়া হল।
- Front page displays – এই বিভাগটি নিম্নলিখিত যে কোনও ফর্ম্যাটে হোম পেইজটি প্রদর্শন করতে ব্যবহৃত হয় −
-
- Your latest posts − এটি হোম পেইজে সর্বশেষ পোস্টগুলি প্রদর্শন করে।
- A static page − এটি হোম পেইজে একটি নির্দিষ্ট পৃষ্ঠা/পেইজ প্রদর্শন করে।
- প্রথম পৃষ্ঠা − আপনি ড্রপ ডাউন থেকে হোম পেইজে যেই পেইজটি প্রদর্শন করতে চান সেই পেইজটি নির্বাচন করতে পারেন।
- পোস্ট পৃষ্ঠা − আপনি এই ড্রপ ডাউন থেকে ব্লগ পোস্ট প্রদর্শন করার জন্য পৃষ্ঠাটি নির্বাচন করতে পারেন।
- Blog pages show at most − এর মাধ্যমে ব্লগ পেইজের প্রতি পাতায় প্রদর্শিত পোস্টের সংখ্যা সেট করা যায়। ডিফল্টভাবে, এটি 10 হিসাবে সেট করা থাকে।
- Syndication feeds show the most recent − কোন ব্যবহারকারী যখন সাইট ফিডগুলির একটি ডাউনলোড করে তখন পোস্টে দেখাতে চান সেই সংখ্যা এখানে সেট করতে পারেন। ডিফল্টভাবে, এটি 10 হিসাবে সেট করা থাকে।
- For each post in a feed, include – এই সেকশনটি নিম্নলিখিত ফর্ম্যাটগুলির যে কোনও একটি নির্বাচন করে ফিডে পোস্টগুলি প্রদর্শন করতে ব্যবহৃত হয় −
- Full Text − এটি সম্পূর্ণ পোস্টটি প্রদর্শন করে। এটি ডিফল্ট হিসাবে সেট করা থাকে।
- Summary − এটি পোস্টের সারাংশ প্রদর্শন করে।
- Search Engine Visibility − চেকবক্সে ক্লিক করার মাধ্যমে সার্চ ইঞ্জিনগুলিকে এই সাইটটি ইনডেক্স করা থেকে নিরুৎসাহিত করা হয়, আপনার সাইটটি সার্চ ইঞ্জিন বট অ্যাক্সেস করবে না।
ধাপ (3) − সমস্ত তথ্য পূরণের পরে, আপনার রিডিং সেটিং তথ্য সংরক্ষণ করতে Save Changes বোতামে ক্লিক করুন।