WordPress Tutorials

⌘K
  1. Home
  2. Docs
  3. WordPress Tutorials
  4. ওয়ার্ডপ্রেস মিডিয়া...
  5. ওয়ার্ডপ্রেস – ইডিট মিডিয়া

ওয়ার্ডপ্রেস – ইডিট মিডিয়া

আজকের এই ব্লগের মাধ্যমে আমরা জানব কিভাবে ওয়ার্ডপ্রেসে মিডিয়া ইডিট করতে হয় । আপনি চাইলে মিডিয়া লাইব্রেরির সকল ফাইলগুলোর তথ্য ম্যানেজ করতে পারবেন ।

ধাপ-১ঃ Media তে ক্লিক করি ।

ধাপ-২ঃ Library অপশনে চাপ দেই ।

ধাপ-৩ঃ যেই মিডিয়া বা ফাইল লিংক পরিবর্তন করতে চান সেটি বাছাই করি ।

 

ধাপ-৪ঃ সেখানে আপনি সকল ধরনের মিডিয়া ফাইল দেখতে পারবেন এবং চাইলে ডান পাশ থেকে কিছু অপশনের সাহায্যে তা ভিউ করে চেঞ্জ করতে পারবেন ।

  • URL – মিডিয়া ফাইলের লিংকটি পড়া যাবে মাত্র এখানে ।
  • Title – এটি মিডিয়ার নাম দেখায় । আর থিম এবং প্লাগিন যদি ডিসপ্লে করার মত সাজিয়ে দেয় তবে সেটি গ্যালারি এবং এটাচমেন্ট পেজে শো করে ।
  • Permalink – এটি হচ্ছে আপলোডকৃত মিডিয়ার এটাচমেন্ট পেজ । এখানে এটাচমেন্ট পেজের লিংক আছে যা দিয়ে ভিউও করা যায় ।
  • Edit Image Button –  এটির মাধ্যমে ইমেজের পজিশন যেমন – ঘড়ির কাটার দিকে , ঘড়ির কাটার বিপরীত দিকে , ক্রপ , সমান্তরালভাবে , আড়াআড়িভাবে ঘোড়ানো যায় ।
  • Caption – মিডিয়ার একটি শর্ট ক্যাপশন ।
  • Alternate Text – ইমেজ শো না হলে কি দেখাবে তার টেক্সট দেওয়া হয় ।
  • Description – মিডিয়ার একটি বিস্তারিত তথ্য ।
  • Delete Permanently – মিডিয়া ফাইলটি একেবারে ডিলিট করা ।

ধাপ-৫ঃ সকল ইডিট সম্পন্ন হয়ে গেলে আপডেট বাটনে চাপ দিয়ে সকল পরিবর্তন সেইভ করি ।

How can we help?