এই অধ্যায়ে, আমরা ওয়ার্ডপ্রেসে প্রাইভেসি সেটিংস সম্পর্কে অধ্যয়ন করব। এখন সকল যায়গায় প্রাইভেসি পেইজ থাকা মাদ্ধতামুলক করে, সেইটা আপনি অ্যাফিলিয়েট সাইটের জন্যই হোক বা কোন অ্যাড নেটওয়ার্ক থেকে অ্যাপ্রোভাল পেতে, যেকোনো কাজ এর জন্যই এই পেইজ টা থাকা চাই। তাই ওয়ার্ডপ্রেস এই সেটিং এর সুভিদা নিয়ে এসেছে।
তো চলুন জেনে নেই কিভাবে কাজ করে এটি –
ধাপ (1) − ওয়ার্ডপ্রেসে Settings → Privacy অপশনে ক্লিক করুন।

ধাপ (2) − প্রাইভেসি সেটিংস পৃষ্ঠাটি নিচের স্ক্রিনশটের মত হয়ে থাকে।

প্রাইভেসি সেটিংসের ক্ষেত্রগুলির বিবরণ − নিম্নলিখিত করে দেওয়া হলঃ-
- Settings – এই সেকশনে আপনি প্রাইভেসি পেইজ সেটআপ সংক্রান্ত অপশন গুলি দেখে পাবেন, নিছ বিস্তারিত উল্লেখ করা হলঃ-
- Privacy Settings – এখানে বলা আছে আসলে প্রাইভেসি পেইজ টি কেন দরকার, বা এর গুরুত্ব কতটুকু এইটা বুঝাতে এই সেকশন টিতে আলোচনা করা আছে।
- Create a new Privacy Policy Page – আপনার সাইটের জন্য যদি আগে থেকে প্রাইভেসি পেইজ তৈরি করা না থাকে তবে এখানে ক্রিয়েট বোতামে ক্লিক করে একটি প্রাইভেসি পেইজ তৈরি করে ফেলতে পারেন।
- Change your Privacy Policy page – আপনার সাইটে আগে থেকে একটি প্রাইভেসি পেইজ তৈরি করা আছে এখন সেইটা প্রাইভেসি পেইজ হিসেবে সেট করতে এই অপশন ব্যাবহার করবেন, বা পেইজ চেঞ্জ করতে এইটা ব্যাবহার করা হয়। পছন্দের প্রাইভেসি পেইজ সিলেক্ট করে Use this Page বোতামে ক্লিক করুন।
- Policy Guide – প্রাইভেসি পেইজ তৈরি করার ক্ষেত্রে আপনি যে সমস্যায় পরবেন সেটি হল, প্রাইভেসি পেইজে কি লিখবেন, বা কি লিখা উচিৎ। আর এই সমস্যাটি সমাধানের জন্যই ওয়ার্ডপ্রেস টিম এই সেকশনটিতে একটি ড্রাফ্ট দিয়ে দিয়েছে, এখান থেকে আইডিয়া নিয়া বা কপি করে আপনার প্রাইভেসি পেইজে ব্যাবহার করতে পারেন।