আপনারা ইতিমধ্যে জানেন যে ওয়ার্ডপ্রেস একটি ওপেন সোর্স কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএস), যা ব্যবহারকারীদের গতিশীল ইউজার ফ্রেন্ডলি ওয়েবসাইট এবং ব্লগ তৈরি করতে দেয়। ওয়ার্ডপ্রেস ওয়েব জগতের সবচেয়ে জনপ্রিয় ব্লগিং সিস্টেম এবং ওয়েবসাইটটির ব্যাক-এন্ড সিএমএস এবংপরিচালনা অপশনগুলি থেকে আপডেট, কাস্টমাইজ এবং পরিচালনার সুভিদা দেয়।
কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএস) কি?
কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএস) একটি সফ্টওয়্যার যা টেক্সট, ফটো, সঙ্গীত, নথি ইত্যাদির মতো সমস্ত ডেটা সংরক্ষন করে এবং আপনার ওয়েবসাইটে প্রদর্শন করে। এটি ওয়েবসাইটের বিষয়বস্তু সম্পাদনা, প্রকাশ এবং পরিবর্তন করতে সহায়তা করে।
ওয়ার্ডপ্রেস প্রাথমিকভাবে প্রকাশিত হয়েছিল ২৭ মে, ২০০৩ Matt Mullenweg and Mike Little এর মাধ্যমে। ২০০৯ সালের অক্টোবরে ওয়ার্ডপ্রেসকে ওপেন সোর্স হিসেবে ঘোষণা করা হয়।
বৈশিষ্ট্য
- ব্যবহারকারী ব্যবস্থাপনা − এটি ব্যবহারকারীর পরিচয় পরিবর্তন, পরিমার্জন, ব্যবহারকারীর তথ্য পরিচালনা করার ক্ষমতা ভাগ করে দেয় (subscriber, contributor, author, editor or administrator), এছারাও ব্যবহারকারী তৈরি বা মুছে ফেলা, পাসওয়ার্ড এবং ব্যবহারকারীর তথ্য পরিবর্তন করা। ব্যবহারকারী ব্যবস্থাপকের প্রধান ভূমিকা হল Administrator।
- মিডিয়া ম্যানেজমেন্ট − এটিকে একটি ভাল মানের মিডিয়া ফাইল এবং ফোল্ডার পরিচালনার সরঞ্জাম বলতে পারেন, যেখানে আপনি সহজেই আপনার ওয়েবসাইটে মিডিয়া ফাইলগুলি আপলোড, সাজানো এবং পরিচালনা করতে পারেন।
- থিম সিস্টেম − এটি সাইটের ভিউ এবং কার্যকারিতা পরিবর্তন করার সুভিদা দেয়। এতে চিত্র, স্টাইলশিট, টেমপ্লেট ফাইল এবং কাস্টম পৃষ্ঠা ইত্যাদি অন্তর্ভুক্ত রয়েছে।
- প্লাগইন− এটি দিয়ে আরও নতুন ফাংশন খুব সহজেই অ্যাড করা যায়, ওয়ার্ডপ্রেস ডিরেক্টরিতে বিপুল পরিমানে ফ্রি প্লাগইন উপলব্ধ যা ব্যবহারকারীদের প্রয়োজন অনুযায়ী কাস্টম ফাংশন এবং বৈশিষ্ট্য সরবরাহ করে।
- সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন − এটি বেশ কয়েকটি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও) সরঞ্জাম সরবরাহ করে যা সাইটে এসইও সহজ করে তোলে। এছারাও প্লাগিন ইন্সটল এর মাধ্যমে এক্সট্রা এসইও ফাংশন পেয়ে যাবেন সহজেই।
- বহুভাষিক − এটি ব্যবহারকারীর পছন্দসই ভাষায় পুরো বিষয়বস্তু অনুবাদ করার অনুমতি দেয়।
- এক্সপোর্ট/ইম্পোর্ট − এটি পোস্ট আকারে ডেটা এক্সপোর্ট/ইম্পোর্ট করার অনুমতি দেয়। এর সাথে এটি কাস্টম ফাইল, মন্তব্য, পোস্ট পৃষ্ঠা এবং ট্যাগ এক্সপোর্ট/ইম্পোর্ট করে।
সুবিধা
- এটি একটি ওপেন সোর্স প্ল্যাটফর্ম এবং বিনামূল্যে ব্যাবহার করা যায়।
- ব্যবহারকারীদের প্রয়োজন অনুযায়ী নকশা/থিম তৈরি ও পরিবর্তন করা যায়।
- বিনামূল্যে অনেক প্লাগইন এবং টেমপ্লেট উপলব্ধ আছে। এছারাও ব্যবহারকারীরা তাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন প্লাগইন কাস্টমাইজ করতে পারেন।
- এটির WYSIWYG এডিটর ব্যবহার করে বিষয়বস্তু সম্পাদনা করা খুব সহজ (আপনি যা দেখতে পান তা একটি ব্যবহারকারী ইন্টারফেস যা ব্যবহারকারীকে কোন প্রকার কোডিং ছারাই সরাসরি পোস্ট পরিচালনা করতে দেয়)।
- মিডিয়া ফাইলগুলি সহজেই এবং দ্রুত আপলোড ও মেনেজ করা যায়।
- এটি বেশ কয়েকটি এসইও সরঞ্জাম সরবরাহ করে যা অন-সাইট এসইও সহজ করে তোলে।
- ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী কাস্টমাইজেশন সহজ।
- এটি ব্যবহারকারীদের জন্য অ্যাডমিন, লেখক, সম্পাদক এবং অবদানকারীর মতো ওয়েবসাইটের জন্য বিভিন্ন ইউজার ভূমিকা তৈরি করার অনুমতি দেয়।
অসুবিধা
- বেশ কয়েকটি প্লাগইন ব্যবহার করার পর ওয়েবসাইটটিকে লোড বারিয়ে এবং চালানোর জন্য ভারী করে তুলতে পারে।
- ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে বিশেষ পরিবর্তন বা পরিমার্জন করতে পিএইচপি জ্ঞান প্রয়োজন।
- বর্তমান ব্রাউজার এবং মোবাইল ডিভাইসগুলির সাথে ওয়ার্ডপ্রেসআপ-টু-ডেট রাখতে কখনও কখনও সফ্টওয়্যার আপডেট করা প্রয়োজন। ওয়ার্ডপ্রেস সংস্করণ আপডেট করার ফলে ডেটা নষ্ট হয়, তাই ওয়েবসাইটের একটি ব্যাকআপ রাখা প্রয়োজন।
- গ্রাফিক চিত্র এবং টেবিলগুলি পরিবর্তন এবং বিন্যাস করা কঠিন।
- একেক থিম ও প্লাগিন এর অথর আলাদা হওয়াতে, মাঝে মাঝেই সেইটা এক প্লাগিন এর সাথে অন্য প্লাগিনের কনফ্লিক্ট হতে পারে।